খেলা

মেসির বিদায়ী ম্যাচে থাকবেন ডি মারিয়া ‘শেষ দিনটা উপভোগ করব’

ক্রীড়া: বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিদায়ী ম্যাচ। বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় সেই ম্যাচে উপস্থিত থাকার কথা জানিয়েছেন আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।

ডি মারিয়া বর্তমানে আর্জেন্টিনার ক্লাব ফুটবলে খেলছেন। ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের ম্যাচ থাকলেও পরদিন মেসির বিদায়ী ম্যাচ দেখতে মনুমেন্টালে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডি মারিয়া। সেখানেই মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকার বিষয়টি নিশ্চিত করেন তিনি।

ডি মারিয়ার ভাষায়, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং ম্যাচটি দেখব।’

তিনি জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ খেলে পরদিন বাড়ি ফেরার পথে মনুমেন্টালে গিয়ে মেসির বিদায়ী ম্যাচ দেখবেন।

মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলে বড় পরিবর্তন আসবে বলে মনে করেন ডি মারিয়া। দীর্ঘদিনের সতীর্থকে ছাড়া জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে আবেগও প্রকাশ করেছেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘এটা হতে যাচ্ছে কঠিন। বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে—আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করব।’

মেসি আর্জেন্টিনার হয়ে ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনটি বড় শিরোপা জিতেছেন—কোপা আমেরিকা, বিশ্বকাপ ও ফিনালিসিমা। ২০২২ সালে কাতার বিশ্বকাপে তার নেতৃত্বে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার প্রথম আন্তর্জাতিক উইন্ডোর তিন ম্যাচের সূচি ইতোমধ্যে নিশ্চিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্টালেই বুরকিনা ফাসোর মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ ম্যাচে ৬ অক্টোবর একই ভেন্যুতে বেনিনের বিপক্ষে মাঠে নামবে তারা।

এই শেষ ম্যাচের জন্য মেসিকে জাতীয় দলে ডেকেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির পাশাপাশি রদ্রিগো ডি পল ও জিওভানি লো সেলসোও দলে রয়েছেন।

মনুমেন্টালে মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে বিশেষ আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এএফএ জানিয়েছে, কাতার বিশ্বকাপজয়ী সতীর্থদেরও এই আয়োজনে আমন্ত্রণ জানানো হবে।

Related News

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক মেসিরই, তালিকায় দ্বিতীয় লেভানডফস্কি

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবার্ট লেভানডফস্কি।

প্রথম ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়েও ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

Search