জাপানকে ২ রানে হারিয়ে টি-টোয়েন্টিতে ২০০তম জয় ভারতের
বৃষ্টিতে পাঁচ ওভারে নেমে আসা ম্যাচে জাপানকে ২ রানে হারিয়েছে ভারত। এই জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে ২০০ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে ভারত।
ক্রীড়া: আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়েছে অপেক্ষা। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা রয়েছে আর্জেন্টাইন অধিনায়কের। বিদায়ী সেই ম্যাচকে স্মরণীয় করে রাখতে মেসির জন্য তৈরি করা হয়েছে বিশেষ নকশার জার্সি।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে বিশেষ জার্সিটির আভাস দিয়েছেন মেসি। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আর্জেন্টিনার পতাকার রঙে তৈরি এক জোড়া বুট সোফার ওপর রাখছেন তিনি। পাশে হ্যাঙ্গারে ঝোলানো ছিল আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি। সেটি সরিয়ে সেখানে নতুন একটি ১০ নম্বর জার্সি ঝুলিয়ে দেন মেসি।
ভিডিওটির ক্যাপশনে মেসি লিখেছেন, ‘শেষ ম্যাচ…আজীবনের স্মারক জার্সি। শেষ লড়াই…আজীবনের জন্য স্মারক এক পোশাক।’
মেসির বিদায়ী ম্যাচের জন্য তৈরি জার্সিটির নকশাতেও রাখা হয়েছে আলাদা বৈশিষ্ট্য। হালকা নীল রঙের জার্সিটির মাঝ বরাবর রয়েছে লম্বালম্বি সাদা স্ট্রাইপ। পেছনে খেলোয়াড়ের নাম ও নম্বর সোনালি রঙে বিশেষ নকশায় লেখা হয়েছে। আর্জেন্টিনার প্রতীক ‘সান অব মে’ও এতে ভিন্ন শৈলীতে ফুটিয়ে তোলা হয়েছে।
মেসির ইনস্টাগ্রাম পোস্টে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধু নেইমার। তিনি করতালির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। আর্জেন্টিনার ফর্মুলা ওয়ান চালক ফ্রাঙ্কো কোলাপিন্তো মেসিকে উদ্দেশ করে লিখেছেন, ‘যদি কখনো না যেতেন। আপনাকে ভীষণ মিস করব।’
আন্তর্জাতিক বিরতিতে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচটি খেলবে আর্জেন্টিনা। সেখানে দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে মেসির শেষ উপস্থিতি হওয়ার কথা রয়েছে।
এর আগে ৩০ সেপ্টেম্বর কর্ডোবায় বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে লিওনেল স্কালোনির দলের।
মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ঘোষণা এবং ঘরের মাঠে তাঁকে আনুষ্ঠানিক বিদায় জানানোর পরিকল্পনা ঘিরে আর্জেন্টিনায় বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দেশের দর্শকদের সামনে তাঁর বিদায়ী ম্যাচ আয়োজনের উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেসির সম্ভাব্য বিদায়ী ম্যাচের টিকিটের দামও প্রকাশ করেছে এএফএ। বিভিন্ন ক্যাটাগরিতে টিকিটের দাম ৫২ থেকে ২৭৮ ইউরোর মধ্যে রাখা হয়েছে বলে ফরাসি ওয়েবসাইট ‘ফুট মেরকাতো’র প্রতিবেদনে বলা হয়েছে।
ক্যাটাগরি অনুযায়ী ১০৪, ১৮৫ ও ২৬০ ইউরোর টিকিটও রয়েছে। শিশুদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৭ ইউরো।