সারাদেশ

সাবেক ভিসি সায়েমকে ফেরাতে চুয়েটে ‘মুখের সামনে ছবি ধরে’ শিক্ষার্থীদের অভিনব মিছিল

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) সদ্য পদচ্যুত ও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় পদে বহালের দাবিতে অভিনব প্রতিবাদ ও মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সাবেক ভিসির প্রতি অনন্য সম্মান ও সমর্থন জানাতে নিজেদের মুখের সামনে তাঁর ছবি ধরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে স্বাধীনতা চত্বর ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলজুড়ে শিক্ষার্থীদের হাতে ও মুখের সামনে ছিল সাবেক উপাচার্য অধ্যাপক সায়েমের পোট্রেট বা মুখাবয়বের ছবি। এ সময় শিক্ষার্থীরা “তোমার ভিসি, আমার ভিসি—সায়েম স্যার, সায়েম স্যার” এবং “এক দফা, এক দাবি—সায়েম স্যারকে ভিসি চাই” ইত্যাদি স্লোগানে উত্তাল করে তোলেন পুরো ক্যাম্পাস।

মিছিল শেষে শিক্ষার্থীরা শহীদ মিনারে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। অবস্থান কর্মসূচিতে বহিরাগতদের উপস্থিতির অভিযোগ খণ্ডন করতে শিক্ষার্থীরা মুখের সামনে থেকে সাবেক ভিসির ছবি সরিয়ে নিজেদের বিশ্ববিদ্যালয়ের বৈধ পরিচয়পত্র (আইডি কার্ড) উঁচিয়ে ধরেন।

শিক্ষার্থীরা জানান, গত ২৭ জুলাই যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনের মাত্র ৫৬ দিনের মাথায় ২১ সেপ্টেম্বর হঠাৎ করেই তাঁকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে স্থলাভিষিক্ত করা হয়। মাত্র ৫৬ দিনে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করা এই উপাচার্যকে অন্যায়ভাবে অপসারণ করা হয়েছে বলে দাবি শিক্ষার্থীদের।

অবস্থান কর্মসূচিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বিশেষ বার্তা পাঠ করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কাজী নাবিলা রাইসা। তিনি বলেন, “ছাত্র-জনতার নবজাগরণের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, আমরা তার তরুণ প্রজন্ম। ৯৯ শতাংশ চুয়েট শিক্ষার্থীর প্রাণের দাবি—অধ্যাপক সায়েম স্যারকেই পুনরায় চুয়েটের উপাচার্য হিসেবে পুনর্বহাল করা হোক। আমরা বিশ্বাস করি মানবিক ও সহানুভূতিশীল সরকার আমাদের এই যৌক্তিক দাবি সানন্দে বিবেচনা করবে।”

উল্লেখ্য, পদচ্যুত উপাচার্যকে ফিরিয়ে আনার দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তাল রয়েছে চুয়েট ক্যাম্পাস। এর আগে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন, মশাল মিছিল ও লাল কার্ড প্রদর্শনের মতো ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছেন।

Related News

১০৪ বছরে হাকিমপুর মাদ্রাসা: পুনর্মিলনী ২ ডিসেম্বর

বাগেরহাটের হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ ডিসেম্বর বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলন অনুষ্ঠিত হবে।

দৈনিক অগ্নিশিখার সম্পাদক মোর্শেদ আলমের মৃত্যুতে দৈনিক শব্দমিছিল সম্পাদকের শোক

দৈনিক ‘অগ্নিশিখা’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মোর্শেদ আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন দৈনিক ‘শব্দমিছিল’ সম্পাদক আতাউর রহমান মিন্টু।

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে অভাবের তাড়নায় ৩০ হাজার টাকায় ১৫ মাসের শিশুপুত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ইউএনওর হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করা হয়।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

মোহনপুর ইউনিয়নবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু।

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

লালমনিরহাটের আদিতমারীতে ঢাকা-বুড়িমারী মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিপলু মিয়া নিহত। ট্রাক চালক ও হেলপার আটক।

Search