সারাদেশ

বাগেরহাটে শিশুপুত্র বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

ছবি : নিজস্ব প্রতিনিধি

বাগেরহাট জেলা প্রতিনিধি

স্বামীর অবহেলা এবং অভাব-অনটনের কারণে মাত্র ৩০ হাজার টাকায় পনেরো মাসের এক শিশু পুত্রকে বিক্রয়ের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে উদ্ধার করা হয়েছে সেই শিশু পুত্রকে। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লার বাসভবনে উভয়পক্ষকে হাজির করা হয়। এর আগে বুধবার (১১নভেম্বর) সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামে শিশু পুত্র বিক্রির ঘটনা ঘটে। অভিযুক্ত শিশু পুত্রের মা অনিকা আক্তার মোরেলগঞ্জ উপজেলার বারুইখালী গ্রামের পলাশ শেখের মেয়ে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামে হাসান চৌধুরীর নামে এক যুবকের সাথে তার বিয়ে হয়। তাদের সংসারে আলামিন নামের এক পুত্রসন্তানের জন্ম হয়। বর্তমানে শিশুটির বয়স এক বছর তিন মাস। শিশু পুত্র আল আমিন এর মা অনিকা আক্তার বলেন, বিয়ের পর থেকে স্বামী হাসান চৌধুরী তার ও সন্তানের যথাযথ খোঁজখবর রাখতেন না। ফলে সংসারে আর্থিক সংকট ও অভাব-অনটন দেখা দেয়। আমি রোগাক্রান্ত হয়ে পড়ি। একপর্যায়ে চরম অসহায়ত্বের কারণে তিনি নিজের শিশুসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে অন্যের হাতে তুলে দেন বলে জানান অনিকা । অনিকা আক্তার আরো বলেন, আমি জটিল রোগে আক্রান্ত। অভাব অনটনের মধ্যে আমি ছেলেকে কি খাওয়াবো। আমি ছেলেকে রাখতে চাচ্ছি না। ও যেখানে ছেলেটি ভালো থাকবে তার কাছে ছেলেকে দিয়ে দেব স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে বাগেরহাটের মোংলা উপজেলার ন্যবো শহিদুলের স্ত্রী নুরজাহান বেগম ক্রয় করেছিলেন। অনিকা আক্তার এর বাবা পলাশ শেখ বলেন ,আমার বয়স হয়ে গিয়েছে, আমি বিভিন্ন রোগে আক্রান্ত। নিজের চিকিৎসার খরচ জোগাড় করতে পারি না তার উপর মেয়ে ও মেয়ের ছেলের ভরন পোষণ কিভাবে যোগাড় করব। এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেরা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল্লা বলেন, শিশুটিকে উদ্ধার করা হয়েছে। আইনগতভাবে এভাবে বিক্রি করার কোন সুযোগ নাই। আপাতত আর্থিক সহযোগিতা করে শিশুকে তার মায়ের জিম্মায় দেওয়া হবে। পরবর্তীতে আইনগত ভাবে শিশুটিকে যারা নিতে চায় তাদের আবেদন যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News

পূর্ব ফতেপুরে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

মোহনপুর ইউনিয়নবাসীকে নিয়ে স্বপ্ন দেখছেন চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রাসেল সরকার সিডু।

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় সাবেক সেনাসদস্য নিহত, আহত ১

লালমনিরহাটের আদিতমারীতে ঢাকা-বুড়িমারী মহাসড়কে ড্রাম ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য পিপলু মিয়া নিহত। ট্রাক চালক ও হেলপার আটক।

লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেল শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান লালমনিরহাটে বাংলাদেশ রেলওয়ে এমপ্লয়ীজ লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালমনিরহাটে পুলিশের ওপর হা’মলা, নারী সদস্যসহ ৫ পুলিশ আ’হত

লালমনিরহাটের বড়বাড়ীতে অটোরিকশা আটক কেন্দ্র করে পুলিশের ওপর হামলায় নারী সদস্যসহ ৫ জন আহত। আটক ২।

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ আমিনুল ইসলাম মুকুলকে বর্ণাঢ্য সংবর্ধনা

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সৈয়দ আমিনুল ইসলাম মুকুল সংবর্ধিত।

Search