জাগছে ‘নরকের মুখ’: নিকারাগুয়ার মাসায়া আগ্নেয়গিরিতে বড় ধরনের বিস্ফোরণের আশঙ্কা
মধ্য আমেরিকার নিকারাগুয়ার ভয়ংকর মাসায়া বা ‘মাউথ অব হেল’ আগ্নেয়গিরির গভীরে দুটি প্রকোষ্ঠে জমছে নতুন ম্যাগমা। বিজ্ঞানীদের বড় ধরনের সতর্কবার্তা।
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অকল্পনীয় অগ্রগতির কারণে ভবিষ্যতে মানুষের কাজের ধরন ও কর্মঘণ্টায় ব্যাপক পরিবর্তন আসতে যাচ্ছে। একসময় হয়তো শুক্রবার কাজ না করলেও চলবে এবং মানুষকে আর জীবিকা নির্বাহের জন্য সপ্তাহে পাঁচ-ছয় দিন হাড়ভাঙা খাটুনি খাটতে হবে না। ই-কমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের মতে, এআই-এর কারণে ভবিষ্যৎ পৃথিবী ঠিক এমনই এক নতুন রূপ নিতে পারে।
সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শতকোটিপতি এই ব্যবসায়ী ও প্রযুক্তিবিদ এআই প্রযুক্তির ইতিবাচক রূপরেখা তুলে ধরে এই পূর্বাভাস দেন।
অ্যানথ্রোপিকের দারিও আমোদেই কিংবা ওপেনএআই-এর স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি নেতারা যেখানে এআই-এর ঝুঁকি নিয়ে বারবার সতর্ক করছেন, সেখানে দীর্ঘমেয়াদে এআই-এর উৎপাদনশীলতা নিয়ে প্রচণ্ড আশাবাদী জেফ বেজোস।
ফক্স নিউজকে বেজোস বলেন:
“কারো কারো সিদ্ধান্ত হবে, সপ্তাহে তিন দিন কাজ করেই অনায়াসে পুরো পরিবারের ভরণপোষণ সম্ভব। কারণ এআই অর্থনৈতিক উৎপাদনশীলতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। তখন পরিবারে দুজনেরই আয় করার বাধ্যবাধকতা থাকবে না। চাইলেই একজন চাকরি ছেড়ে দিয়ে সময় দিতে পারেন। উৎপাদনশীলতা বাড়লে মানুষকে দুটি চাকরি করতে হবে না, যার ফলে একসময় কর্মী নিয়োগ করাও কঠিন হয়ে দাঁড়াবে।”
দীর্ঘমেয়াদে এআই-এর সম্ভাবনা নিয়ে ইতিবাচক হলেও এটি যে বিনিয়োগকারীদের সামনে তীব্র অনিশ্চয়তা ও বুদবুদ (Bubble) তৈরি করছে, তা অস্বীকার করেননি বেজোস। তাঁর মতে, এআই থেকে মুনাফা তৈরির তীব্র প্রতিযোগিতায় অনেক ঝুঁকিপূর্ণ উদ্যোগেও বিপুল পরিমাণ অর্থ ঢালা হচ্ছে, যার অনেকগুলোই শেষ পর্যন্ত টিকবে না।
অ্যামাজন বর্তমানে তাদের মূলধনী ব্যয় বাড়াতে চলতি বছর এআই ডেটা সেন্টার ও প্রযুক্তি খাতে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার খরচের পরিকল্পনা করেছে। আবার একই সাথে এআই কাঠামোর সাথে সামঞ্জস্য করতে করপোরেট পর্যায়ে প্রায় ৩০ হাজার পদ বিলুপ্ত করে ছাঁটাই চালিয়েছে প্রতিষ্ঠানটি।
>অন্যদিকে বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’ মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনের লক্ষ্য নিয়েছে। সম্প্রতি ১০ বিলিয়ন ডলার বিনিয়োগের পর ব্লু অরিজিনের মূল্যায়ন দাঁড়িয়েছে ১৪০ বিলিয়ন ডলারে, যা বেজোসের মোট ব্যক্তিগত সম্পদ ৩৬৫ বিলিয়ন ডলারে পৌঁছে দিয়েছে।
এআই-এর কল্যাণে কর্মসপ্তাহ ছোট হওয়া নিয়ে বিশ্বপ্রযুক্তি খাতের শীর্ষ পরিচালকদের পূর্বাভাসও এখন চোখে পড়ার মতো জেনসেন হুয়াং (এনভিডিয়া): এআই-এর কারণে ভবিষ্যতে সপ্তাহে ৪ দিন কাজের রীতি চালু হবে, জেমি ডিমন (জেপি মরগ্যান): ভবিষ্যতে সপ্তাহে কর্মীদের সাড়ে তিন দিন কাজ করলেই চলবে, বিল গেটস (মাইক্রোসফট): প্রযুক্তি এতটাই সহজ করবে যে সপ্তাহে ২ দিন কাজই যথেষ্ট হবে,ইলন মাস্ক (স্পেসএক্স/টেসলা): আগামী ১০ থেকে ২০ বছরের মধ্যে এআই ও রোবটিক্সের অগ্রগতির কারণে জীবিকার জন্য কাজ করা পুরোপুরি ঐচ্ছিক হয়ে উঠবে।