মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
প্রেম, বিশ্বাসঘাতকতা, ক্ষমতা ও প্রতিশোধের জমকালো আখ্যান নিয়ে বিশ্বজুড়ে দারুণ সাড়া ফেলেছে নতুন কোরীয় সিরিজ ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। জনপ্রিয় ওয়েব উপন্যাস ও ওয়েবটুনের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজটি মুক্তির পর মাত্র তিন দিনেই ডিজনি প্লাসের ইতিহাসে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি দেখা স্থানীয় অরিজিনাল সিরিজের রেকর্ড গড়েছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াসহ ৫০টিরও বেশি দেশের বাজারে এটি কোরীয় সিরিজের প্রিমিয়ার তালিকায় শীর্ষস্থান দখল করেছে।
পূর্ব সাম্রাজ্যের সম্রাজ্ঞী নাভিয়ে এবং তাঁর স্বামী সম্রাটের বৈবাহিক বিচ্ছেদ ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়েছে সিরিজটির গল্প। স্বামীর পরকীয়া ও বিচ্ছেদের প্রস্তাবে ভেঙে না পড়ে নাভিয়ে পশ্চিম সাম্রাজ্যের রাজপুত্র হেইনরিকে বিয়ে করার শর্ত জুড়ে দেন, যা থেকেই শুরু হয় ক্ষমতার এক নতুন সমীকরণ। সিরিজটিতে নাভিয়ে চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় দক্ষিণ কোরীয় অভিনেত্রী শিন মিন-আ এবং রাজপুত্র হেইনরির ভূমিকায় রয়েছেন লি জং-সুক। এছাড়া জু জি-হুন ও লি সে-ইয়ংয়ের মতো তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন।
ইউরোপীয় মধ্যযুগীয় রাজপরিবারের আবহ ফুটিয়ে তুলতে জার্মানির শ্লাইসহাইম প্রাসাদ এবং চেক প্রজাতন্ত্রের ক্রোমেরিজ গার্ডেনে সিরিজটির দৃশ্য ধারণ করা হয়েছে। নান্দনিক লোকেশন, চোখজুড়ানো রাজকীয় পোশাক ও শক্তিশালী অভিনয়ের সুবাদে আন্তর্জাতিক অঙ্গনে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ব্রিজারটন’-এর সঙ্গেও এর তুলনা করছেন অনেকে। সমালোচকদের কাছ থেকেও ইতিবাচক মূল্যায়নের পাশাপাশি বিশ্বজুড়ে দর্শকদের মধ্যে সিরিজটির পরবর্তী পর্বগুলো নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলির অনুষ্ঠানে কোরআনের আয়াত খোদাই করা লকেট পরার ঘটনায় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিস পাঠানো হয়েছে।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।
