মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’র শিল্পী শেখ সাহেদ
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
দীপাবলি উদযাপনের সময় পবিত্র কোরআনের পবিত্র আয়াত খোদাই করা একটি বহুমূল্য লকেট পরিধান ও তা প্রকাশ্যে উপস্থাপনের ঘটনায় আইনি নোটিস পেয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তাঁর স্টাইলিস্ট রিয়া কাপুর। ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ ব্যক্তিগত সক্ষমতা থেকে এই আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও অপসারণ, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমনভাবে তা উপস্থাপন না করার মুচলেকা চাওয়া হয়েছে।
বিতর্কের সূত্রপাত ঘটে দীপাবলি উপলক্ষে কারিনা কাপুরের ইনস্টাগ্রাম পোস্টে প্রকাশিত কিছু ছবিকে কেন্দ্র করে। ওই ছবিগুলোতে অভিনেত্রীকে ডিজাইনার পুনিত বালানার তৈরি পোশাকের পাশাপাশি ভোপালের সাবেক রাজপরিবারের ঐতিহ্যবাহী ও ২০০ বছরের পুরোনো কলগি এবং ৩০ ক্যারেটের পান্না দিয়ে তৈরি একটি লকেট পরিহিত অবস্থায় দেখা যায়, যেটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত অর্থাৎ ‘আয়াতুল কুরসি’ খোদাই করা ছিল। নোটিসদাতা আব্বাস হাফিজের মূল আপত্তি রাজপরিবারের প্রাচীন গয়না পরা নিয়ে নয়; বরং পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে পোশাকের সঙ্গে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তার পদ্ধতি ও প্রেক্ষাপট নিয়ে। নোটিসে উল্লেখ করা হয়েছে, কোরআনের পবিত্র আয়াত লেখা অলংকার ব্যবহারের ক্ষেত্রে তার যথাযথ পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা রক্ষা করা আবশ্যক, যা বর্তমান উপস্থাপনায় প্রতিফলিত হয়নি।
এছাড়া ইসলাম ধর্মীয় পণ্ডিতদের একাংশ অলংকার হিসেবে কোরআনের আয়াত ব্যবহারের ক্ষেত্রে কঠোর পবিত্রতা রক্ষার তাগিদ দিয়ে থাকেন। লকেটটির এই উপস্থাপন মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি সাবেক ভোপাল রাজ্যের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত অনেকের মনেও অসন্তোষ ও কষ্টের সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে। এদিকে আইনি নোটিসের বিষয়ে এখন পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
শেষ ইচ্ছা অনুযায়ী মায়ের কবরের পাশে সমাহিত হলেন ‘রোকযানা’ গানের জনপ্রিয় শিল্পী শেখ সাহেদ। আজ বাদ আসর গোপীবাগে তাঁর জানাজা সম্পন্ন হয়।
সব্যসাচীর স্টোর থেকে বের হওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা। চলতি বছরের ডিসেম্বরেই কি বিয়ে করছেন অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তী?
মুম্বাইয়ে সিজেপির বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর হাত-পায়ে আঘাতের চিহ্ন দেখালেন জেন মেরি খান। সাথে আটক হন অভিনেতা ইমরান খান ও লেখা ওয়াশিংটন। বিনোদন সংবাদ।
দক্ষিণি সিনেমায় কাজের প্রস্তাবের আড়ালে শারীরিক সম্পর্কের শর্ত দেওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী নীতি টেলর। সাবেক প্রেমিকের হাতে নির্যাতনের অভিজ্ঞতাও জানিয়েছেন তিনি।
‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমায় কারা অভিনয় করবেন, বিদ্যা বালান ফিরবেন কি না—এখনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
জনপ্রিয় সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ ওয়াল্টার হোয়াইট জুনিয়র চরিত্রে অভিনয় করা আরজে মিটে ৩৪ বছর বয়সে মারা গেছেন। অভিনয়ের পাশাপাশি প্রতিবন্ধী মানুষের অধিকার নিয়ে কাজ করতেন তিনি।
মাত্র আড়াই কোটি রুপি বাজেটে নির্মিত কন্নড় সিনেমা ‘প্রেমাদা ওরালি’ মুক্তির ১৮ দিনে ভারতে প্রায় ৫৯ কোটি রুপি নেট আয় করেছে। ব্যতিক্রমী প্রচার ও দর্শকের ইতিবাচক সাড়া সিনেমাটির সাফল্যে ভূমিকা রেখেছে।
ক্যারিয়ারের শুরুর দিকে কাজ পেতে অস্বস্তিকর পরিস্থিতি মেনে নেওয়া, ‘গেম অব থ্রোনস’-এ বডি ডাবল ব্যবহারের সিদ্ধান্ত এবং হলিউডের ক্ষমতার রাজনীতি নিয়ে কথা বলেছেন লিনা হেডি।
