মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মোংলা বন্দরের আধুনিকায়ন ও সুযোগ-সুবিধা সম্প্রসারণ করা হলে এটি দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের জন্য একটি সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাবে পরিণত হবে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টায় মোংলায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের’ আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রমের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে প্রধানমন্ত্রী বন্দর প্রাঙ্গণে একটি স্মারক বৃক্ষরোপণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ পুরো অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাপকভাবে সম্প্রসারণের সুযোগ রয়েছে। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি মন্তব্য করে তিনি বলেন, সার, খাদ্যশস্য, জ্বালানি ও শিল্পের কাঁচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে এটি জাতীয় অর্থনীতিতে পরিপূরক হিসেবে ভূমিকা রাখবে। পাশাপাশি খানজাহান আলী বিমানবন্দর চালু করা সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে জানিয়ে তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য অর্জনে বিনিয়োগ, শিল্পায়ন ও আধুনিক বন্দরসেবা নিশ্চিত করা আবশ্যক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোংলা ও আশপাশের শিল্পাঞ্চলে দ্রুত গ্যাস সরবরাহের আশ্বাস দেন এবং খুলনার হারিয়ে যাওয়া শিল্পঐতিহ্য ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রকল্পটির ফলে ঢাকার কমলাপুর আইসিডি থেকে সরাসরি কনটেইনারবাহী ট্রেন মোংলায় চলাচল করতে পারবে। অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী শেখ রবিউল আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
সূত্র: বাসস
মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।
তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।
বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কুইক রেন্টালের কঠোর সমালোচনা করে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।
গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।
টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।
টোকিওতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের সেমিনারে চিকিৎসা ও গবেষণায় সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডা. জুবাইদা রহমান।
টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির দ্বিপক্ষীয় বৈঠক। ৬.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ ও জ্বালানি-অবকাঠামো খাতে সহযোগিতার আহ্বান।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর নেতৃত্বে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাত করেছে সংসদীয় মৈত্রী লীগ। বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ।
