এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন
প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী।
২০২৬ সালের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। বুধবার (৪ নভেম্বর) বোর্ডের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের সংশ্লিষ্ট চূড়ান্ত পরীক্ষায় এক বা দুটি বিষয়ে (চতুর্থ বিষয় বাদে) অকৃতকার্য প্রার্থীরা এবং পূর্বের প্রথম বর্ষের অকৃতকার্য বিষয়ে পরিপূরক পরীক্ষার্থীরা এই বিশেষ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৫ নভেম্বর থেকে অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হয়ে চলবে ৯ নভেম্বর পর্যন্ত এবং ‘সোনালী সেবা’র মাধ্যমে পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর। ফি বাবদ প্রতি পরীক্ষার্থীর জন্য বোর্ড প্রাপ্য বাবদ ৪০০ টাকা ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট ফি ৮০ টাকা এবং কেন্দ্র ফি বাবদ ৪৫০ টাকা নির্ধারিত রয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে কোনো অবস্থাতেই নির্ধারিত ফি-এর বেশি অর্থ আদায় করা যাবে না এবং এর সত্যতা মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে। এছাড়া প্রবেশপত্রে ভুলত্রুটি থাকলে পরীক্ষার আগেই ৫০০ টাকা ফি দিয়ে তা সংশোধন করতে হবে এবং বহিষ্কৃত কিংবা দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্যরা এই পরীক্ষায় অংশ নিতে পারবে না; পরীক্ষার রুটিন পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
প্রকাশিত হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। গড় পাসের হার ৫২.১২ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে মোট ৪০,০৮৪ জন পরীক্ষার্থী।
এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক মাসের মধ্যে সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। সচিবালয়ে ফল প্রকাশকালে জানান শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
সুপারিশ পাওয়ার পরও ১ হাজার ৪৭১ জন প্রার্থী সরকারি প্রাথমিকে যোগ দেননি। শিক্ষক সংকট কাটাতে দ্রুত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষা সংবাদ।
মৌলভীবাজার কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানের অভিভাবক শিক্ষক দিবসে শিক্ষকদের উদ্দেশ্যে আবেগঘন চিঠি লিখেছেন।
শিশুদের ওপর চাপ ও কোচিং বাণিজ্য এড়াতে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়।
মতলব উত্তরের আবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি শিক্ষা অফিসার মো. আনিসুর রহমান।
উৎসবমুখর পরিবেশে কেএফটি কলেজিয়েট স্কুলে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
মতলব উত্তরের ঐতিহ্যবাহী সুজাতপুর ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত। শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ার আহ্বান।
