জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় দলের কেন্দ্রীয় শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে অবস্থিত মাজারে যান এবং সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় প্রধানমন্ত্রী কিছুক্ষণ নিরব দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সমাধিতে শ্রদ্ধা নিবেদনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান ও চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ দলের বিভিন্ন স্তরের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে আজ বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সশরীরে হেঁটে অংশ নেবেন। নয়াপল্টন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কাকরাইল, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

Related News

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার -মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় চীনা বিনিয়োগ বাড়াতে এবং শিল্পকারখানা স্থাপনে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে – কাটাখালি পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটের কাটাখালিতে পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তনে বর্তমান সরকার সুস্পষ্ট ও বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করেছে।

মোংলা বন্দর দক্ষিণ-পশ্চিমের নতুন অর্থনৈতিক হাব হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

মোংলায় ৪,০৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ঘোষণা।

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধিতে ৪ হাজার ৬৮ কোটি টাকার আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেকরহমান ।

‎যুবশক্তিকে ধ্বংস করতে একটি নীলনকশা তৈরি হয়েছিল—ত্রাণমন্ত্রী

তরুণ প্রজন্ম ও যুবশক্তিকে ধ্বংস করতে অতীতে গভীর নীলনকশা বাস্তবায়ন করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী।

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান কুইক রেন্টালের কঠোর সমালোচনা করে সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবস্থার ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক মানে কৃষিপণ্য রপ্তানিতে গামা ইরেডিয়েশন প্রযুক্তির সূচনা: কৃষিমন্ত্রী

গাজীপুরে বিনা-র গামা ইরেডিয়েশন সেন্টারের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। পচনশীল কৃষিপণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানিতে নতুন সম্ভাবনা।

বাংলাদেশ-জাপান অংশীদারিত্ব জোরদার, ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের সম্ভাবনা

টোকিওতে দুই প্রধানমন্ত্রীর বৈঠকে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও বিগ-বি রূপরেখা সম্প্রসারণের ঘোষণা। বাংলাদেশ-জাপান যৌথ বিবৃতি প্রকাশ।

Search