খেলা

লাতিন বাংলা সুপার কাপের ফাইনাল ম্যাচ স্থগিত

ক্রীড়া প্রতিবেদক :  অব্যবস্থাপনা, শর্তভঙ্গ ও সাংবাদিক লাঞ্ছনার মতো গুরুতর অভিযোগের জেরে লাতিন বাংলা সুপার কাপের ফাইনাল ম্যাচ স্থগিতের নির্দেশ দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আগামী বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় জাতীয় স্টেডিয়ামে এই টুর্নামেন্টের শেষ ম্যাচে আর্জেন্টিনার ক্লাব অ্যাথলেটিকো চার্লোনের অনূর্ধ্ব–২০ দলের বিপক্ষে ব্রাজিলের সাও বার্নার্দো ক্লাবের অনূর্ধ্ব–২০ দলের মুখোমুখি হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক রুহুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে টুর্নামেন্টে জাতীয় স্টেডিয়ামের বরাদ্দ বাতিলের পাশাপাশি ম্যাচ স্থগিতের নির্দেশ দেওয়া হয়।

ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, আয়োজক সংস্থা এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড একাধিক শর্ত লঙ্ঘন করেছে। প্রধান লঙ্ঘনের বিষয়গুলো হলো:

মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর আগে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেওয়ার শর্ত ভঙ্গ করা হয়েছে।

খেলার পর নিজ দায়িত্বে স্টেডিয়াম পরিষ্কার-পরিচ্ছন্ন করার শর্তও লঙ্ঘিত হয়েছে।

স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের আগেই পরিশোধ করার বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

চিঠিতে আরও বলা হয়েছে, গত সোমবার (৮ ডিসেম্বর) রাতে ম্যাচ চলাকালীন জাতীয় স্টেডিয়ামে এক ক্রীড়া সাংবাদিকের ওপর বেসরকারি নিরাপত্তা বাহিনীর কর্মীরা হামলা চালান। এ ঘটনাকে মন্ত্রণালয় ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে উল্লেখ করেছে।

মন্ত্রণালয় আগামী ৯ ডিসেম্বর বিকেল ৪টার মধ্যে আয়োজিত দুটি ম্যাচের টিকিট বিক্রি, স্পনসরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ তৎসংশ্লিষ্ট ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দিতে আয়োজকদের নির্দেশ দিয়েছে।

এদিকে, টুর্নামেন্টের আয়োজকরা দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্যানিজিয়াকে আনার ঘোষণা দিয়েছিলেন, তবে তাদের আসাও এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

Related News

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান: ‘দৈনিক শব্দমিছিল’ পরিবারের উষ্ণ অভিনন্দন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক রোটারিয়ান এম. নাজমুল হাসান। তাকে দৈনিক শব্দমিছিল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

মেটলাইফে লাল রক্তের জয়গান: মেসিকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসলো স্পেন। ফেরান তোরেসের করা জয়সূচক এক লক্ষ্যভেদে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয়…

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াই দেখল ফুটবলবিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে থমাস…

বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতে থাকছে স্পেনের রাজপরিবার

চলতি বিশ্বকাপের ট্রফি নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে…

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

বুলাওয়েতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ দল। অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া…

বিশ্বকাপ ফাইনালে লড়াই এবার ‘গুরু-শিষ্যের’

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই শ্রেষ্ঠত্ব আর ইতিহাস গড়ার তুমুল লড়াই। তবে এবারের আর্জেন্টিনা ও স্পেনের মহাদ্বৈরথে যোগ হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক আবেগ। স্পেনের ডাগআউটে দাঁড়ানো…

২০২৬ বিশ্বকাপের ফাইনালের মহাকাব্যিক সমীকরণ: স্পেন বনাম আর্জেন্টিনা | দৈনিক শব্দমিছিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ নকআউট ব্র্যাকেটের বিশেষ বিশ্লেষণ। মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার রোমাঞ্চকর গল্প নিয়ে রোটারিয়ান এম. নাজমুল হাসানের কলাম।

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা | দৈনিক শব্দমিছিল

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মেসি, এনজো ও লাউতারোর জাদুতে ফাইনালের টিকিট কাটল বিশ্বচ্যাম্পিয়নরা।

Search