খেলা

মার্সেলোর ফিটনেস রহস্য সিক্স-প্যাক নয় ভুঁড়ি নিয়েই ১৯ বছর ফুটবল

ক্রীড়া : আধুনিক ফুটবলে যখন ফিটনেসই শেষ কথা, ৪০ বছর বয়সেও ক্রিশ্চিয়ানো রোনালদো যখন সিক্স-প্যাক শরীর নিয়ে মাঠ কাঁপাচ্ছেন, তখন এর ঠিক উল্টো মেরুর গল্প শোনালেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি ডিফেন্ডার মার্সেলো। ১৯ বছর দাপটের সঙ্গে মাঠ দাপিয়ে বেড়ালেও ফিটনেস বা ডায়েট নিয়ে কখনোই খুব একটা মাথা ঘামাননি তিনি। সম্প্রতি সাবেক সতীর্থ ইকার ক্যাসিয়াসের পডকাস্ট ‘আন্ডার দ্য গোলপোস্টস’-এ নিজের ‘ভুঁড়ি’ এবং অগোছালো জীবনযাপন নিয়ে মজার সব তথ্য শেয়ার করেছেন তিনি।

ছেলের প্রশ্ন ‘বাবা, তুমি কি তখন মোটা ছিলে?’ পডকাস্টে মার্সেলো একটি পারিবারিক ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “সেদিন বাসায় বাচ্চাদের আমার কিছু পুরোনো ভিডিও দেখাচ্ছিলাম। আমার ছোট ছেলে লিয়াম তো ভিডিও দেখে সরাসরি জিজ্ঞেসই করে বসল— বাবা, তুমি কি তখন মোটা ছিলে? আমি হেসে বললাম, হ্যাঁ, অবশ্যই! আমার শরীরের গঠন সব সময়ই এমন ছিল। একটু ভুঁড়ি ছিল, ক্রিস্টিয়ানোর (রোনালদো) মতো সিক্স-প্যাক আমার কখনোই ছিল না।”

মার্সেলো স্বীকার করেন যে তিনি প্রথাগত অ্যাথলেটিক নিয়ম মেনে চলতে পারতেন না। তাঁর মতে:

মাঠের কঠোর পরিশ্রমে কোনো কমতি রাখতেন না।

নিয়ম করে জিমে যাওয়া বা মেপে মেপে ডায়েট করা তাঁর স্বভাবে ছিল না।

তিনি জীবনটাকে মনভরে উপভোগ করতে পছন্দ করতেন।

রিয়াল মাদ্রিদে থাকাকালীন মার্সেলো যখনই খারাপ খেলতেন বা দল হারত, সমালোচকরা সবার আগে তাঁর ওজনের দিকে আঙুল তুলতেন। মার্সেলো বলেন, “রিয়াল হারলেই সবাই আমার ওজন নিয়ে কথা তুলত, বলত আমার ভুঁড়ি হয়েছে। আমি এগুলো মেনে নিয়েছিলাম। ক্যারিয়ারের শেষের দিকে কিছুটা যত্ন নিলেও খেলার ধরনে আমি কখনোই পরিবর্তন আনিনি।”

Related News

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক মেসিরই, তালিকায় দ্বিতীয় লেভানডফস্কি

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবার্ট লেভানডফস্কি।

প্রথম ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়েও ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

Search