খেলা

২০২৫ সালে রেকর্ডের বাইশ গজে ক্রিকেটের যত অবাক করা কাণ্ড!

ক্রীড়া : ঘড়ির কাঁটা জানান দিচ্ছে ফুরিয়ে আসছে ২০২৫। চ্যাম্পিয়নস ট্রফি, নারী ওয়ানডে বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো হাই-ভোল্টেজ টুর্নামেন্টে ঠাসা এই বছরটি ক্রিকেটের ইতিহাসে অমর হয়ে থাকবে কিছু বিরল ও অবিশ্বাস্য রেকর্ডের কারণে। বছর শেষে ফিরে দেখা যাক ক্রিকেটের বাইশ গজের সেই স্মরণীয় মুহূর্তগুলো।

২০২৫ সালে মাঠের পারফরম্যান্স যাই হোক, টস ভাগ্যে ভারতকে তাড়া করেছে এক চরম অভিশাপ। ২০২৩ বিশ্বকাপের ফাইনাল থেকে শুরু করে ওয়ানডেতে টানা ২০ ম্যাচে টস হেরেছে টিম ইন্ডিয়া। এটি ওয়ানডে ইতিহাসের টানা সর্বোচ্চ টস হারের রেকর্ড। এর আগের রেকর্ডটি ছিল নেদারল্যান্ডসের (টানা ১১ ম্যাচ)।

চলমান অ্যাশেজ সিরিজ টেস্ট ক্রিকেটের ধ্রুপদী লড়াইকে ফিরিয়ে নিয়েছে ১৯১২ সালে। চলতি সিরিজে ইতোমধ্যে দুটি টেস্টের ফলাফল এসেছে মাত্র দুই দিনের মধ্যে। এর আগে ১৯১২ সালের ত্রিদেশীয় টেস্ট টুর্নামেন্টে এমন ঘটনা শেষবার দেখা গিয়েছিল।

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। তবে চ্যাম্পিয়ন হওয়ার পথে তারা হেরেছে তিনটি ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ঘটনা যেখানে কোনো দল তিন ম্যাচ হারার পরেও শেষ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে।

অভিজ্ঞ ও বয়স্ক ক্রিকেটারদের দল হিসেবে পরিচিত চেন্নাই সুপার কিংস (CSK) এবার প্রথা ভেঙেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে তারা একাদশে ২২ বছরের নিচে চারজন ক্রিকেটার (আয়ুশ মাত্রে, শাইখ রশিদ, নূর আহমেদ ও ডেওয়াল্ড ব্রেভিস) খেলিয়েছে। সিএসকের ইতিহাসে এটিই তরুণতম কম্বিনেশন।

এক ওভারে ৫ উইকেট! বছরের সবচেয়ে অবিশ্বাস্য রেকর্ডটি এসেছে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে। গত ২৩ ডিসেম্বর ইন্দোনেশিয়ার অলরাউন্ডার গেদে প্রিয়ান্দানা কাম্বোডিয়ার বিপক্ষে এক ওভারে ৫টি উইকেট শিকার করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ওভারে ৫ উইকেট নেওয়ার এটিই প্রথম ঘটনা। তাঁর স্পেলটি ছিল অদ্ভুত: ১-০-১-৫!

Related News

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক মেসিরই, তালিকায় দ্বিতীয় লেভানডফস্কি

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবার্ট লেভানডফস্কি।

প্রথম ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়েও ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

Search