বাংলা

ইরানের আকাশপথ ফের উন্মুক্ত

আন্তর্জাতিক : সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর তেহরান আবারও তাদের আকাশসীমা উন্মুক্ত করে দিয়েছে। বৃহস্পতিবার ভোরে ফ্লাইটরাডার২৪ জানায়, ইরানের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার পর বিমান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বুধবার দিবাগত রাতে প্রায় পাঁচ ঘণ্টা আকাশপথ বন্ধ রাখে ইরান।

এমন এক সময়ে এই আকাশসীমা বন্ধ করা হয়েছিল যখন দেশটিতে তীব্র সরকারবিরোধী বিক্ষোভ চলছে। বিক্ষোভ দমনে সরকারের কঠোর অবস্থান ও মৃত্যুদণ্ডের খবরের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে ওয়াশিংটন কঠোর ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। ইতোমধ্যে জি-৭ এর পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানের এই সংঘাতপূর্ণ পরিস্থিতির নিন্দা জানিয়েছেন। ইরান সরকার দাবি করেছে, এই অস্থিরতার পেছনে বিদেশি মদদ রয়েছে। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন।

Related News

তৃতীয় ভাসমান টার্মিনাল ও তৈরি পোশাক খাতের টেকসই ভবিষ্যৎ, অর্থনৈতিক রূপান্তরের নতুন দিগন্ত : রোটারিয়ান এম. নাজমুল হাসান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩য় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের সিদ্ধান্ত এবং তৈরি পোশাক খাতের জ্বালানি সংকট নিরসনে বিজিএমইএ বৈঠকের ইতিবাচক দিক নিয়ে বিস্তারিত সম্পাদকীয় প্রতিবেদন।

ব্যাটারিচালিত যানবাহনের সুশাসন ও পরিবেশবান্ধব পরিবহন নীতি, সড়কে শৃঙ্খলা এবং কার্বনমুক্ত বাংলাদেশের রূপরেখা : রোটারিয়ান এম. নাজমুল হাসান

ঢাকা মহানগরসহ সারাদেশে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক নিয়ন্ত্রণ ও সুশৃঙ্খল পরিচালনায় সেতুমন্ত্রী শেখ রবিউল আলমের নতুন নীতিমালার ঘোষণা। রোটারিয়ান এম. নাজমুল হাসানের বিশেষ বিশ্লেষণ।

খামেনির জানাজায় গেলে সাহায্য বন্ধের হুমকি মার্কিনদের

ইরানের সদ্যপ্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য ও জানাজার অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশ যাতে অংশ না নেয়, সেজন্য ব্যাপক কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র।…

ব্রাজিল বনাম মরক্কো ড্র: পারফরম্যান্স নিয়ে দানিলো ও কাসেমিরোর অসন্তোষ

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ শুরু করল ব্রাজিল। প্রথমার্ধের বাজে পারফরম্যান্স নিয়ে দানিলোর সমালোচনা ও হাইতি ম্যাচের প্রস্তুতি নিয়ে বিস্তারিত।

লক্ষ্মীপুরে সয়াবিনের বাম্পার ফলন: লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৪৫০ কোটি টাকা আয়ের সম্ভাবনা

দেশের ৭০% সয়াবিন উৎপাদনকারী জেলা লক্ষ্মীপুরে এবার ৪৫ হাজার হেক্টরের বেশি জমিতে বাম্পার ফলন। ৭০% ফসল কাটা শেষ হলেও কালবৈশাখীর বৃষ্টিতে কিছু কৃষকের ক্ষতি। বিস্তারিত প্রতিবেদন।

বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃ’ত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে ৭ মাসের শিশু হুমায়রার মৃত্যু। চলতি বছরে বরিশাল বিভাগে হামে মোট মৃতের সংখ্যা ৪৭। বিস্তারিত পড়ুন।

বরিশাল মেট্রোপলিটন রেশন স্টোরে কর্মরত কনস্টেবল ইয়াবা সহ আটক

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্স রেশন স্টোরের কনস্টেবল তনহাদ আহমেদ নীরবকে ইয়াবাসহ গ্রেফতার করেছে স্টিমার ঘাট ফাঁড়ি পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।

বরিশাল আদালতে ১৫ দিনের ভোকেশনাল ছুটি শুরু, বন্ধ ৪৭ কোর্টের কার্যক্রম

বরিশালসহ সারা দেশে দেওয়ানি আদালতে শুরু হলো ১৫ দিনের নতুন ভোকেশনাল ছুটি। নতুন নিয়মে জুন ও ডিসেম্বরে দুবার মিলবে এই ছুটি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

Search