ক্রীড়া প্রতিবেদক: মিরপুরে বিপিএলের এলিমিনেটর ম্যাচে ক্রিস ওকসের শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে হারিয়ে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সিলেট। রংপুরের দেওয়া ১১২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম নাটকীয়তার পর ৩ উইকেটের জয় পায় দলটি। জয়ের নায়ক ওকস শেষ বলে ছক্কা হাঁকিয়ে অসম্ভবকে সম্ভব করেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে সিলেটের খালেদ আহমেদের (৪ উইকেট) তোপে পড়ে ১১২ রানে থমকে যায় রংপুর। মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ ও খুশদিল শাহর ৩০ রান ছাড়া কেউ বড় ইনিংস খেলতে পারেননি। জবাবে সিলেট শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়লেও স্যাম বিলিংসের ২৯ ও মেহেদী মিরাজের ১৮ রানে জয়ের পথে থাকে। শেষ পর্যন্ত ওকসের বীরত্বে জয় ছিনিয়ে নেয় সিলেট। এই পরাজয়ে বিপিএল থেকে বিদায় নিল রংপুর রাইডার্স।