খেলা

বিশ্বকাপের মাঠেই দুঃসংবাদ, ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি আশরাফ হাকিমি

ক্রীড়া প্রতিবেদক: চলতি বিশ্বকাপের মাঠেই বড় ধরনের আইনি ধাক্কা খেলেন মরক্কো ফুটবল দলের অধিনায়ক ও পিএসজি তারকা আশরাফ হাকিমি। ২০২৩ সালের একটি ধর্ষণ মামলায় তার করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন ফ্রান্সের একটি উচ্চ আদালত। এর ফলে ফৌজদারি আদালতে এই ডিফেন্ডারের বিচারপ্রক্রিয়া শুরু হতে আর কোনো আইনি বাধা রইল না। তবে শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করে আসছেন তিনি।

বর্তমানে ২০২৬ ফিফা বিশ্বকাপে মরক্কো দলকে নেতৃত্ব দিচ্ছেন হাকিমি। গত ১৪ জুন ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার পর আজ শুক্রবার (১৯ জুন) স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই রাইট-ব্যাক। মাঠের এই ব্যস্ততার মাঝেই ফরাসি গণমাধ্যমগুলো জানায়, ভার্সাইয়ের আপিল আদালত হাকিমির আবেদনটি নাকচ করে বিচার বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে যেকোনো সময় আদালতে তার মামলার শুনানি শুরু হতে পারে।

আদালতের এই আদেশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের ক্ষোভ ও আবেগ প্রকাশ করেছেন হাকিমি। তিনি লেখেন, “আজ আমার পরিবার, আমার জীবন এবং সর্বোপরি সত্যকে আড়াল করে এমন এক গল্প ছড়ানো হচ্ছে, যা মোটেও সত্য নয়। মাঝে মাঝে মনে হয়, আমি খুব সহজ একটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।” তবে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে তিনি প্রস্তুত জানিয়ে আরও বলেন, “আমি প্রথম দিন থেকেই এই বিচারপ্রক্রিয়ার অপেক্ষায় ছিলাম। অবশেষে নিজের বক্তব্য সবার সামনে তুলে ধরার সুযোগ পাব।”

এই মামলার সূত্রপাত ২০২৩ সালের মার্চ মাসে। প্যারিসের এক শহরতলীতে হাকিমির নিজের বাসায় ২৪ বছর বয়সী এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। সেই অভিযোগের ভিত্তিতে প্যারিসের নান্টেরে প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করে এবং প্রাথমিকভাবে তাকে অভিযুক্ত করা হয়। বিশ্বফুটবলের অন্যতম সেরা এই ডিফেন্ডার অবশ্য শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

ভার্সাইয়ের আপিল আদালত কিংবা হাকিমির আইনজীবীর পক্ষ থেকে এই বিচারপ্রক্রিয়া শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি। বার্তা সংস্থা রয়টার্স এই বিষয়ে জানতে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

Related News

মতলব উত্তেরের লবাইরকান্দি যুবসমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তরের লবাইরকান্দিতে বিবাহিত বনাম অবিবাহিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ৩-০ গোলে চ্যাম্পিয়ন হয়েছে অবিবাহিত একাদশ। অনুষ্ঠানে মাদকবিরোধী সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এমএলএসে সর্বোচ্চ পারিশ্রমিক মেসিরই, তালিকায় দ্বিতীয় লেভানডফস্কি

মেজর লিগ সকারে (এমএলএস) বছরে ২ কোটি ৮৩ লাখ ডলার পারিশ্রমিক নিয়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রবার্ট লেভানডফস্কি।

প্রথম ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়েও ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

Search