শিক্ষাঙ্গন

সামাজিক মাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হ্যারাসমেন্টের শিকার ঢাবি শিক্ষক শেহরীন আমিন মোনামী

ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ দিয়ে হয়রানি (হ্যারাসমেন্ট) করার গুরুতর অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে পুরো বিষয়টি তুলে ধরেন এই শিক্ষক।

ফেসবুক পোস্টে শেহরীন আমিন ভূঁইয়া মোনামী লেখেন, ‘সারাদিন বাসা সিফটিং নিয়ে ব্যস্ত ছিলাম। একটা বাসা পরিবর্তন করে আরেকটা বাসা গুছিয়ে ওঠা কী পরিমাণ কষ্টের কাজ, তা আর নতুন করে বলার দরকার নেই। ক্লান্ত হয়ে ঘুমাতে যাবো, কোন দুঃখে আমি একটু ফেসবুকে ঢুকলাম… এখানে চলছে আরেক কাণ্ড!’

শিক্ষার্থীদের একটি অংশের বিরুদ্ধে অভিযোগ করে তিনি লেখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র, তাদের মধ্যে একজন আবার শিবির সমর্থক অথবা শিবির করে, এরা ক্লাসের মেয়েদের নিয়ে অনেক আজেবাজে কথা লিখেছে। সাথে এই হ্যারাসমেন্টের লিস্টে আমিও আছি। আমি ফেসবুকে ঢুকে এই সম্পর্কে অবগত হলাম। একজন ছাত্র থেকে তার/তাদের ডিটেইলস নিলাম, কম্পলেইন করার জন্য। সিদ্ধান্ত নিলাম আমার এন্ড থেকে যা যা করা যায়, টু টেক মেজার্স এগেইনস্ট দেম, আই উইল। কিন্তু সকালটা হতে দিতে হবে তোহ!’

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং অতীতে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতামত প্রকাশের কারণে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নাজেহাল করা হচ্ছে। তিনি লেখেন, ‘অনবরত আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট করা হচ্ছে। টিপ্পনী কেটে, কথা শোনানো হচ্ছে। তাও আবার ঢাবির ছেলেরাই। পলিটিক্যাল রাইভেল যেহেতু, তার ওপর, আমি যেহেতু আগে শিবিরকে ভালো বলেছি। তাই আমাকে এখন আবার নতুন করে নাজেহাল না করলে কি রাত কাটবে?’

সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যকার এ ধরনের কুরুচিপূর্ণ আচরণ ও সাইবার বুলিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয় অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

Related News

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার: এসএসসিতে ফেল প্রায় পৌনে ৭ লাখ, শূন্য পাস ৩১২ প্রতিষ্ঠান

১৯ বছরের মধ্যে সর্বনিম্ন ৬২.২৫ শতাংশ পাসের হারে প্রকাশিত হলো এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল। ফেল করেছে প্রায় পৌনে ৭ লাখ শিক্ষার্থী।

প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু, আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি প্রোগ্রামে ২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।

দিনাজপুরের ফুলবাড়ীতে প্রধান শিক্ষক ও নৈশপ্রহরী সংকটে থমকে আছে প্রাথমিক শিক্ষা কার্যক্রম

দিনাজপুরের ফুলবাড়ীতে ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই প্রধান শিক্ষক নেই। পাশাপাশি ৮০টিতে নৈশপ্রহরী না থাকায় অরক্ষিত হয়ে পড়েছে বিদ্যালয়গুলো।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৬ বছরের নিয়োগ দুর্নীতির তদন্তে কমিটি গঠন

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ-পদোন্নতি দুর্নীতির তদন্তে অবসরপ্রাপ্ত জেলা জজ মো. সাইফুজ্জামান হিরোকে দিয়ে কমিটি গঠন।

শৈলকুপায় রাতে নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা

ঝিনাইদহের শৈলকুপায় পুটিমারি আউলিয়া মাদ্রাসায় রাতের বেলা নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশ সুপার ও ডিজির প্রতিনিধিকে উদ্ধার করেছে।

এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের ডিসেম্বর মাসের বেতনের জিও জারি হয়েছে। এবার থেকে সাড়ে ৭% হারে ন্যূনতম ২ হাজার টাকা বাড়িভাড়া পাচ্ছেন ৩.৭৫ লাখ শিক্ষক।

প্রাথমিক ভর্তির বয়স প্রকাশ, প্রাক্‌-প্রাথমিকে ৫+ বছর

২০২৬ শিক্ষাবর্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্‌-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ভর্তির জন্য সরকার নির্ধারিত বয়সের পূর্ণাঙ্গ তালিকা ও সর্বনিম্ন জন্ম তারিখ জেনে নিন।

সন্তানের সঙ্গে দূরত্ব তৈরি না করার আহ্বান হাসনাত আব্দুল্লাহর

কুমিল্লার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অভিভাবক সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সন্তানকে স্বাধীনতা ও মতপ্রকাশের সুযোগ দিতে হবে। দূরত্ব তৈরি করলে সন্তানের খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে। সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Search