খেলা

টানা তিন বছর পর ভারতের মাটিতে ফিরছে আইপিএলের নিলাম

খেলাধুলা: টানা তিন বছর দেশের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর অবশেষে ভারতের মাটিতেই ফিরতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আইপিএলের মিনি-নিলাম ভারতের মাটিতেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিলামের সুনির্দিষ্ট তারিখ ও কোন শহরে এটি অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

ভারতে সর্বশেষ ২০২৩ সালে কোচিতে আইপিএলের মিনি-নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর বিদেশের মাটিতে নিলামের আয়োজন করা হয়। দুবাই, জেদ্দা ও আবুধাবিতে বসেছিল নিলামের আসর।

বিদেশে নিলাম আয়োজনের কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর বড় প্রতিনিধি দলের যাতায়াত, আবাসন, অন্যান্য ব্যবস্থাপনাগত বিষয় এবং অতিরিক্ত ব্যয় নিয়ে দলগুলোর পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর মতামতকে গুরুত্ব দিয়েই এবার নিলাম ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৭ সালের মিনি-নিলাম আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হতে পারে। তবে ভেন্যু নির্বাচন নিয়ে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে বিসিসিআই।

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মৌসুম হওয়ায় এ সময়ে পাঁচ তারকা হোটেলগুলোতে পর্যাপ্ত কক্ষ পাওয়া নিয়ে উদ্বেগ রয়েছে। সব ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি দলের জন্য প্রয়োজনীয় আবাসন ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার পরই নিলামের শহর ও ভেন্যু চূড়ান্ত করা হবে।

এদিকে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ২০২৮ সালের আইপিএলের মেগা নিলাম আবারও ভারতের বাইরে আয়োজন করা হতে পারে।

আইপিএলের অন্যতম আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়ম নিয়েও মঙ্গলবারের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নিয়মটি বহাল রাখা হবে নাকি বাতিল করা হবে, সে বিষয়ে গভর্নিং কাউন্সিলের সদস্যরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি।

এ বিষয়ে আগামী মাসে অনুষ্ঠিতব্য গভর্নিং কাউন্সিলের পরবর্তী বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

ফলে ২০২৭ সালের আইপিএল সামনে রেখে নিলামের ভেন্যু ও তারিখের পাশাপাশি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মের ভবিষ্যৎ নিয়েও ক্রিকেটপ্রেমীদের আগ্রহ এখন বাড়ছে।

Related News

পিসিবি ও এসিসি প্রধান নাকভিকে সমর্থন মোহাম্মদ ইউসুফ

মেয়েদের এশিয়া কাপের ফাইনালে ট্রফি বিতরণ ঘিরে সৃষ্ট বিতর্কে এসিাসি প্রধান মহসিন নাকভির পাশে দাঁড়িয়ে ভারতের আচরণের সমালোচনা করেছেন মোহাম্মদ ইউসুফ।

‘রাজনীতি নাকি ক্রিকেট, একটা বেছে নিন’: মোহাম্মাদ কাইফ

ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর পিসিবি প্রধান মহসিন নাকভির রাজনৈতিক ও ক্রিকেটীয় দুই দায়িত্ব পালন নিয়ে তীব্র সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মাদ কাইফ।

ভারতের বিপক্ষে টানা হারে শীর্ষস্থান হারাল বাংলাদেশ

আফগানিস্তানের টানা দশম হারের ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে টানা সর্বোচ্চ হারের অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে সরে গেছে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর প্যাট কামিন্স জানিয়েছেন, প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল না, বরং টাইগাররা দুর্দান্ত খেলেছে।

‘নীলের হলান্ড’ হামজা আবদেল কারিমের সঙ্গে ২০৩০ পর্যন্ত চুক্তি বার্সেলোনার

দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ১৮ বছর বয়সি মিশরীয় ফরোয়ার্ড হামজা আবদেলকারিমের সঙ্গে ২০৩০ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বার্সেলোনা।

২০২৭ বিশ্বকাপ জিততে হলে শেষ মুহূর্তে বড় পরিবর্তন আনা যাবে না: যুবরাজ সিং

২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তে বড় পরিবর্তন না এনে একটি নির্দিষ্ট দলের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক তারকা যুবরাজ সিং।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ফখর জামান

ব্যাট হাতে শেষ ১০ ম্যাচে চার সেঞ্চুরি ও চার ফিফটি তুলে নিয়ে দুর্দান্ত ফর্মে আছেন ফখর জামান। ঘরোয়া ক্রিকেটের এই পারফরম্যান্স তাকে জাতীয় দলে ফেরাতে পারে।

চলতি বছরের ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসছেন ক্রিকেটার রিংকু সিং ও এমপি প্রিয়া সরোজ

আগামী ৪ ডিসেম্বর লখনউয়ে ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

Search