ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ
জুলাই গণঅভ্যুত্থান-সংক্রান্ত মানবতাবিরোধী অপরাধ মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ডের ৫০০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জাতীয়: বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের নাজির মো. সুমন হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হিসাবরক্ষক মো. ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।
শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোটাভুটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সারা দেশের অধস্তন জেলা আদালতগুলোর মোট ৬০৯ জন ভোটারের মধ্যে ৫১৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোট প্রদানের হার ছিল ৮৪ দশমিক ৭৩ শতাংশ। ভোটগ্রহণ শেষে গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
মো. সুমন হাওলাদার ৩১২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রেজোয়ান খোন্দকার পেয়েছেন ২০৪ ভোট।
মো. ফজলুর রহমান ৩১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিক আহমেদ রিঙ্কু পেয়েছেন ১৯৩ ভোট।
মো. শাহীন আলম ১৫৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীরা হলেন—মো. কামাল হোসেন (১৩৩ ভোট), মো. আসাদ-উদ-দৌলা মাসুম (৭২ ভোট), মো. হাফিজুল ইসলাম (৪৭ ভোট), মো. আবু ছায়েদ (২০ ভোট) এবং আহসানুল কবির স্বজন (১৯ ভোট)।
ফলাফল ঘোষণার পরপরই নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে সংগঠনের সদস্য এবং বিভিন্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
নবনির্বাচিত নেতারা সংগঠনের সকল সদস্যের কল্যাণ, পেশাগত অধিকার ও ন্যায্য স্বার্থ সংরক্ষণ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সারা দেশের বিচার বিভাগীয় কর্মচারীদের নিরলস ঐক্য, সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন তাঁরা। এদিকে নির্বাচনে অংশগ্রহণকারী ভোটার ও সাধারণ কর্মচারীরা বেতন স্কেল যৌক্তিকীকরণ, বিশেষ ভাতা চালু এবং পদোন্নতির দীর্ঘদিনের নানা জটিলতা নিরসনে নতুন কমিটি জোরালো ও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।