চুয়েটের নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান ও লাল কার্ড
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের মুক্তির দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুমারুলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। প্রায় ৩০০ শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে। পরে তারা প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে প্রধান শিক্ষক চাঁন মিয়াসহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। এতে বিদ্যালয় ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বিদ্যালয় সূত্র ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, শিক্ষক খালেকুজ্জামান সুজন দত্তগ্রাম বাজারের একটি কোচিং সেন্টারে শিক্ষার্থীদের পড়াতেন। সেখানে দশম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তবে স্থানীয়দের দাবি, ওই ছাত্রী ও তার পরিবারের পক্ষ থেকে এমন কোনো অভিযোগ করা হয়নি। শিক্ষার্থীদেরও দাবি, মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।
তাদের ভাষ্য, ছাত্রীর পরিবার থেকে অভিযোগ না থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁন মিয়া বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় শুক্রবার রাতে পুলিশ খালেকুজ্জামান সুজনকে গ্রেপ্তার করে। শনিবার তাকে আদালতে পাঠানো হয়।
শিক্ষক সুজনের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে প্রধান শিক্ষকসহ কয়েকজন সহকারী শিক্ষককে অবরুদ্ধ করে রাখে।
দুপুর ১টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা এবং মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য বিস্তারিতভাবে জানা যায়নি।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে লাল কার্ড দেখিয়েছেন শিক্ষার্থীরা। সাবেক উপাচার্যকে বহালের দাবিতে চলছে শাটডাউন।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ১ অক্টোবর পর্যন্ত নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের যাচাই শেষে পর্যায়ক্রমে নিয়োগপত্র দেওয়া হবে।
সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৬০তম ব্যাচের ইন্টার্নশিপ শুরু হয়েছে। এতে বিদেশে অবস্থানরত ৩৫ জনসহ মোট ১৭৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
রংপুর শিশু নিকেতন উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’। সাফল্যের আনন্দের পাশাপাশি শিক্ষার্থীরা তুলে ধরেছে সংগ্রাম ও ভবিষ্যৎ স্বপ্নের কথা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কনসার্ট চলাকালে স্টেজে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে দুজনকে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
নোয়াখালীর হাতিয়ায় জোড়খালী উচ্চবিদ্যালয়ে শ্রেণিকক্ষে হঠাৎ ঝাঁজালো গন্ধে ১৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৩ জনকে অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
