দক্ষিণ আফ্রিকায় ২ মিনিবাস ও কারের সংঘর্ষে নিহত বেড়ে ২১
ক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের এন-১ মহাসড়কে ২ মিনিবাস ট্যাক্সি ও কারের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ২১ জন।
ফ্রান্সের স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের ২৩ ক্যারেট সোনায় মোড়ানো নগ্ন ভাস্কর্য ‘দ্য অরেঞ্জ প্লেগ’ প্রদর্শিত হয়েছে। ডেনিশ শিল্পী জেনস গালশিওটের তৈরি এই ভাস্কর্য ট্রাম্পের নীতি ও রাজনৈতিক প্রভাবের ব্যঙ্গাত্মক সমালোচনা।
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার নিজেরই পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নোবেল কমিটি তাঁকে পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।
ইয়েমেনের তাইেজ প্রদেশে সৌদি আরবের মালিকানাধীন তুর্কি নির্মিত একটি সশস্ত্র ড্রোন ভূপাতিত এবং বাব এল-মানদেবের কাছে সৌদি-সমর্থিত বাহিনীর অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে হুথি বাহিনী।
ভারতের সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে গিয়ে দিল্লিতে আটক হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। প্রায় দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়।
ক্ষিণ আফ্রিকার ওয়েস্টার্ন কেপ প্রদেশের এন-১ মহাসড়কে ২ মিনিবাস ট্যাক্সি ও কারের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে নিহত বেড়ে ২১ জন।
সাসেক ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশে জমি বাদ পড়ায় সাশ্রয় ১১০ কোটি টাকা। বাকি ৭টি এলএ কেস পুনর্মূল্যায়নের প্রস্তুতি জেলা প্রশাসনের।
যুক্তরাষ্ট্রের সাথে তীব্র উত্তেজনার মুখে এনপিটি (NPT) চুক্তি ছেড়ে দেওয়া এবং পারমাণবিক নীতি পরিবর্তনের হুঁশিয়ারি দিলেন ইরানি পার্লামেন্টের মুখপাত্র আব্বাস গৌদারজি।
তেলের বদলে সামরিক সরঞ্জাম ও পণ্য! মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে কীভাবে চীনের সাথে বিলিয়ন ডলারের গোপন বাণিজ্য চালাচ্ছে ইরান, রয়টার্সের প্রতিবেদনে তা উন্মোচিত।
নয়াদিল্লিতে শেষ হলো ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন। পুতিন, পেজেশকিয়ানসহ বিশ্বনেতাদের সম্পূর্ণ নিরামিষ পদে আপ্যায়ন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
গিজার গ্রেট পিরামিডের উচ্চতা ও মাপে চাঁদের আবর্তন ও সিরিয়াস তারার মহাজাগতিক সংকেত পাওয়ার দাবি গবেষক সেফি লেভির।
কঠোর সেনাসুরক্ষায় আল-আকসা মসজিদ চত্বরে প্রবেশ করে ঐতিহাসিক চুক্তি ভেঙে প্রার্থনা করল আড়াই শ ইসরায়েলি বসতি স্থাপনকারী।
১ সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙে কঠোর অভিযানের তথ্য জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ওমানে ইরানের প্রস্তাবিত হরমুজ প্রণালি বিষয়ক বৈঠক বয়কট করেছে বাহরাইন। তোষণ নীতি পরিহার ও অনতিবিলম্বে জলপথ উন্মুক্তের দাবি।
চীনের কিংদাওয়ে শিপইয়ার্ডে কার্গো জাহাজে আগুন লেগে ২০ জন নিহত ও ৫ জন নিখোঁজ হয়েছেন। জাহাজটি মেরামতের কাজ চলছিল।