এক সপ্তাহে ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব
১ সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙে কঠোর অভিযানের তথ্য জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আন্তর্জাতিক: ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচলের নিরাপত্তা বিষয়ে ইরান কর্তৃক প্রস্তাবিত দ্বিপাক্ষিক বৈঠকে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে বাহরাইন। চলমান যুদ্ধপরিস্থিতির অজুহাতে তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ অবরুদ্ধ করে রাখায় বিশ্ববাজারে তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
এই সংকট সমাধানের লক্ষ্যে আগামী সোমবার ওমানের রাজধানী মাসকাটে একটি কূটনৈতিক বৈঠকের পরিকল্পনা নিশ্চিত করেছে ইরান। তবে বৈঠকের শুরুতেই বাহরাইনের এই বয়কটের ঘোষণা আঞ্চলিক উত্তেজনায় নতুন মাত্রা যোগ করল।
বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তেহরানের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক ও চালু না হওয়া পর্যন্ত তারা ইরানের আহ্বান করা কোনো যৌথ বা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবে না।
কোনো প্রকার তোষণ নীতির মাধ্যমে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করা সম্ভব নয়।
কোনো ধরনের বৈষম্য, অতিরিক্ত কোনো ফি আদায় কিংবা পূর্বঅনুমতি ছাড়াই হরমুজ প্রণালি আন্তর্জাতিক সব জাহাজের জন্য সমানভাবে উন্মুক্ত রাখতে হবে।
চলমান যুদ্ধের পূর্বে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালি দিয়ে সব দেশের বাণিজ্যিক জাহাজ মুক্তভাবে চলাচল করতে পারত। তবে সাম্প্রতিক সময়ে তেহরান এককভাবে প্রণালিটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার পাশাপাশি যাতায়াতকারী জাহাজের ওপর অতিরিক্ত ফি আরোপের জোর চেষ্টা চালাচ্ছে।
ইরানের অবস্থান ➔ প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক ও সুরক্ষার স্বার্থে মাসকাটে বৈঠকের আহ্বান
VS
বাহরাইনের অবস্থান ➔ তোষণ নীতি পরিহার, কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা ছাড়া বৈঠকে অস্বীকৃতি
অন্যদিকে ইরান দাবি করেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং নৌপথের যৌথ নিরাপত্তা নিশ্চিত করতেই তারা মাসকাটের এই উদ্যোগ নিয়েছে।
ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওমানের এই বৈঠকে প্রণালিটি অবিলম্বে সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়ে তাৎক্ষণিক কোনো চুক্তি সই না হলেও, অচলাবস্থা কাটিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় চালুর একটি কূটনৈতিক পথ সুগম হতে পারে বলে আশা করা হচ্ছে।
১ সপ্তাহে ১২ হাজার ৫৭ জন প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব। আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙে কঠোর অভিযানের তথ্য জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
চীনের কিংদাওয়ে শিপইয়ার্ডে কার্গো জাহাজে আগুন লেগে ২০ জন নিহত ও ৫ জন নিখোঁজ হয়েছেন। জাহাজটি মেরামতের কাজ চলছিল।
মধ্যপ্রাচ্য সংকটের প্রভাবে ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ২০২৩ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ব্রেন্ট ক্রুড অয়েলও ১০১ ডলারের ওপরে অবস্থান করছে।
জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত নয়টি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি এ-১০ থান্ডারবোল্টের ডানা বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে গোপন ক্রেডিট ব্যবস্থার মাধ্যমে তেলের বিনিময়ে চীন থেকে সামরিক সরঞ্জাম, গাড়ি ও ওষুধ কিনছে ইরান। রয়টার্সের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ।
লোহিত সাগরের উপকূলীয় শহর আল-মাখা বা মোচা দখলের দাবি করেছে হুথিরা। এর ফলে বাব আল-মান্দেব প্রণালিতে আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে বড় ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
হাঙ্গেরিতে কোদাল-শাবল নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী কবর খোঁড়ার প্রতিযোগিতা। নির্ধারিত মাপে দ্রুত কবর খুঁড়ে জয়ী হয়েছেন রবার্ট নাগি ও লাসলো কিশ।
দ্বিপাক্ষিক সম্পর্ক ও ফিলিস্তিন সংকট নিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
