খেলা

রুবাবা দৌলা বিসিবি পরিচালক:বোর্ড পেল ২৫ সদস্য

করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা।

ঢাকা : বহুল আলোচিত ইসফাক আহসানের পদত্যাগের পর তাঁর শূন্যস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে যুক্ত হলেন করপোরেট ব্যক্তিত্ব ও নারী ক্রীড়া সংগঠক রুবাবা দৌলা। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক মনোনীত রুবাবার অন্তর্ভুক্তিতে ২৫ সদস্যের বিসিবি পরিচালনা পর্ষদ পূর্ণতা পেল।

রুবাবা দৌলা বর্তমানে বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকলের বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।

\"\"

রুবাবা একজন দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক। তিনি ২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি ছিলেন। গ্রামীণফোনে কর্মরত থাকাকালে তিনি জাতীয় ক্রিকেট দলের স্পন্সরশিপ এবং জাতীয় ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

এনএসসি’র চিঠিতে আজ ইসফাক আহসানের পদত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। রুবাবা দৌলা আজই বিসিবি পরিচালনা পর্ষদের সভায় যোগ দিতে পারেন বলে জানা গেছে।

Related News

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি রোটারিয়ান এম. নাজমুল হাসান: ‘দৈনিক শব্দমিছিল’ পরিবারের উষ্ণ অভিনন্দন

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের নতুন সহ-সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট ক্রীড়াসংগঠক রোটারিয়ান এম. নাজমুল হাসান। তাকে দৈনিক শব্দমিছিল পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

মেটলাইফে লাল রক্তের জয়গান: মেসিকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন

অতিরিক্ত সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে আবারও বিশ্ব ফুটবলের সিংহাসনে বসলো স্পেন। ফেরান তোরেসের করা জয়সূচক এক লক্ষ্যভেদে ২০১০ সালের পর নিজেদের দ্বিতীয়…

মেসিকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে

বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মিয়ামি স্টেডিয়ামে গোলবন্যার এক রোমাঞ্চকর লড়াই দেখল ফুটবলবিশ্ব। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিয়েছে থমাস…

বিশ্বকাপ ফাইনালের গ্যালারিতে থাকছে স্পেনের রাজপরিবার

চলতি বিশ্বকাপের ট্রফি নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে…

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

বুলাওয়েতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ দল। অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া…

বিশ্বকাপ ফাইনালে লড়াই এবার ‘গুরু-শিষ্যের’

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই শ্রেষ্ঠত্ব আর ইতিহাস গড়ার তুমুল লড়াই। তবে এবারের আর্জেন্টিনা ও স্পেনের মহাদ্বৈরথে যোগ হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক আবেগ। স্পেনের ডাগআউটে দাঁড়ানো…

২০২৬ বিশ্বকাপের ফাইনালের মহাকাব্যিক সমীকরণ: স্পেন বনাম আর্জেন্টিনা | দৈনিক শব্দমিছিল

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ নকআউট ব্র্যাকেটের বিশেষ বিশ্লেষণ। মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার রোমাঞ্চকর গল্প নিয়ে রোটারিয়ান এম. নাজমুল হাসানের কলাম।

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা | দৈনিক শব্দমিছিল

সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মেসি, এনজো ও লাউতারোর জাদুতে ফাইনালের টিকিট কাটল বিশ্বচ্যাম্পিয়নরা।

Search