জাতীয়

রুশ যুদ্ধজাহাজ ‘গ্রেমেয়াশচি’ ৫ দিনের সফরে চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম প্রতিনিধি : রাশিয়ার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘গ্রেমেয়াশচি’ পাঁচ দিনের শুভেচ্ছা সফরে আজ সোমবার (১৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে। বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, বাংলাদেশের আঞ্চলিক জলসীমায় প্রবেশের পর বিএনএস ওমর ফারুক জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে এসকর্ট করে বন্দরে আনে।

চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার রুশ জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

সফরকালীন সময়ে রুশ প্রতিনিধি দল কমান্ডার চট্টগ্রাম নৌ-অঞ্চলসহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তারা বাংলাদেশ নেভাল একাডেমি, নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও চট্টগ্রামের ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন।

নৌবাহিনী আশা করছে, এই সফর দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণ বিনিময়ে নতুন সুযোগ তৈরি করবে। রুশ যুদ্ধজাহাজটি আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করবে।

Related News

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইন এক যুগান্তকারী পদক্ষেপ: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনের নতুন সংশোধনী নিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটি ইসলামি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং প্রবীণদের সুরক্ষা দেবে।

বিরোধীদলীয় নেতাকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রশংসা করার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search