জাতীয়

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন বুধ বা বৃহস্পতিবার

জাতীয় নির্বাচন ডেস্ক :  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামীকাল বুধবার অথবা পরশু দিন বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এবারের নির্বাচনে ব্যালটে কার্যক্রম স্থগিত করা কোনো রাজনৈতিক দলের প্রতীক থাকছে না।

এরই মধ্যে অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তফসিল ঘোষণা ও আনুষ্ঠানিকতা: নির্বাচন কমিশনার মাছউদ জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত হয়ে গেছে এবং বুধবার বা বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হবে।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বুধবার দুপুর সাড়ে ১২টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

তফসিল ঘোষণার ভাষণ বিকেলে রেকর্ড করা হবে।

ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ২৪ সেপ্টেম্বর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নৌকা প্রতীক স্থগিত রেখে প্রতীকের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নিশ্চিত করেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।

ইসি সূত্রে জানা গেছে, তফসিলের তারিখ চূড়ান্ত করতে মঙ্গলবারও কমিশন বৈঠক হয়েছে। তফসিল ঘোষণার জন্য বিটিভি ও বেতারকে ভাষণ রেকর্ড সংক্রান্ত চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

Related News

হারানো অস্ত্র উদ্ধারে দেশব্যাপী বিশেষ যৌথ অভিযান

দেশব্যাপী হারানো ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান শুরুর সিদ্ধান্ত। প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবে র‍্যাব। তথ্যদাতার পরিচয় গোপনের ঘোষণা।

দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনায় নজরদারি বাড়ানোর দাবি মহিলা পরিষদের

রাজধানীসহ দেশে শিশু নিখোঁজ ও গুমের ঘটনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। নিখোঁজ শিশুদের সন্ধানে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি।

রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা আপিল বিভাগের

হাইকোর্টে একাধিক রিট করে তথ্য গোপনের অভিযোগে রিটকারী ও আইনজীবীকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ।

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ

জাতীয় সংসদে তীব্র বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে আলোচনা। প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের বক্তব্যে ডেপুটি স্পিকারের অসন্তোষ প্রকাশ।

আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, একটি ‘মাফিয়া গ্যাং’: ডা.জাহেদ উর রহমান

আওয়ামী লীগকে রাজনৈতিক দল নয় বরং ‘মাফিয়া গ্যাং’ আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা।

বাবা-মায়ের বৃদ্ধ বয়সের সুরক্ষায় সম্পত্তি হস্তান্তর আইন এক যুগান্তকারী পদক্ষেপ: আইনমন্ত্রী

সম্পত্তি হস্তান্তর আইনের নতুন সংশোধনী নিয়ে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানান, এটি ইসলামি আইনের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং প্রবীণদের সুরক্ষা দেবে।

বিরোধীদলীয় নেতাকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর সাধারণ জীবনযাপনের প্রশংসা করার পর বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে লাঞ্চের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

Search