শিক্ষা

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল: প্রতি আসনে লড়ছেন ৬০ জন পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় লোগো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে: ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আগামীকাল শনিবার (২৭ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে ৫টা পর্যন্ত পরীক্ষা চলবে। এ বছর ১ হাজার ৮৯১টি আসনের বিপরীতে মোট ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে লড়বেন প্রায় ৬০ জন পরীক্ষার্থী।

পরীক্ষাটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো— রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিলেট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (রংপুর)।

একই দিনে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে ঢাকায় এসেছেন, তাদের জন্য মিরপুর ও ফার্মগেট এলাকায় তিনটি অতিরিক্ত কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এমআইএসটি থেকে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে মেট্রোরেল চলাচলের সময় ব্যবধান কমানো হয়েছে। ঢাবি কর্তৃপক্ষের অনুরোধে এমআইএসটি তাদের স্থাপত্য বিভাগের দ্বিতীয় পর্বের পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ ডিসেম্বর পুনর্নির্ধারণ করেছে।

Related News

কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিকে পরীক্ষা ফি চালু: শ্রেণিভেদে ৩০ থেকে ৫০ টাকা নির্ধারণের নতুন নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি শ্রেণির জন্য পরীক্ষা ফি নির্ধারণ করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আর্থিক চাপ মুক্ত করতে সাখাওয়াত হোসেনের এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত ও বিশ্লেষণ।

২০২৭ থেকে ৪ নতুন বিষয় ও জুলাই বিপ্লবের ইতিহাস: শিক্ষাক্রম সংস্কারে তারেক রহমান সরকার

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ ৪টি নতুন বিষয় বাধ্যতামূলক। ২০২৬ সালের এসএসসির ফল ২০ জুলাই। ২০২৭-এর এসএসসি শুরু ৭ জানুয়ারি। বিশেষ সম্পাদকীয়।

বরিশাল বিভাগের ৬ হাজার ২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ২৭ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী রয়েছে।

বরিশাল বিভাগের ৬২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা সংকটে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। প্রধান ও সহকারী শিক্ষকসহ মোট শূন্য পদ ৬৪৪৯টি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

চীনে হোহাই ইউনিভার্সিটি স্কলারশিপের আবেদন

চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

চুয়েট ভর্তি পরীক্ষার আসন প্রতি লড়ছেন ১৫ জন

৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা। ৯৩১ আসনের বিপরীতে লড়বেন প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী। পরীক্ষার কেন্দ্র ও সময়সূচি বিস্তারিত জানুন।

এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।

জাবি ভর্তি পরীক্ষা ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বি, সি এবং ই ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ju-admission.org ওয়েবসাইটে দেখুন বিস্তারিত

Search