বিশ্ব শিক্ষক দিবসে ১০১ জন গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা প্রদান
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ১০১ জন গুণী শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা সংবাদ।
ঢাকা : এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের ডিসেম্বর মাসের বেতনের সরকারি আদেশ (জিও) জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়। এবারের বেতনে বড় আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্ধিত বাড়িভাড়া ভাতা।
বেতন ও ভাতার বিস্তারিত: মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাসের বেতন ও ভাতার সরকারি অংশ বাবদ মোট ১ হাজার ৩৫ কোটি ২৩ লাখ ৪২৭ টাকা ৪ পয়সা মঞ্জুর করা হয়েছে। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (EFT) মাধ্যমে এই অর্থ সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। আদেশে অন্তর্ভুক্ত রয়েছে:
মূল বেতন
চিকিৎসা ভাতা ও বিশেষ সুবিধা
সাড়ে ৭ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা (ন্যূনতম ২ হাজার টাকা)
মাউশি-র তথ্য অনুযায়ী, দেশের ১৯ হাজার ৮২৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (১৭ হাজার ২০৩টি স্কুল ও ২ হাজার ৬২২টি কলেজ) মোট ৩ লাখ ৭৫ হাজার ৬৮৯ জন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এই সুবিধার আওতায় আসছেন। এর মধ্যে প্রথম ধাপে (লট-১) স্কুলের ৩ লাখ ১২২২ জন এবং কলেজের ৮৮ হাজার ৩৪ জন শিক্ষক-কর্মচারীর বেতন মঞ্জুর করা হয়েছে।
দীর্ঘদিন ধরে বাড়িভাড়া বৃদ্ধির দাবি জানিয়ে আসা শিক্ষকদের জন্য এই বর্ধিত ভাতা নতুন বছরের শুরুতে বাড়তি স্বস্তি নিয়ে এসেছে।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশের ১০১ জন গুণী শিক্ষককে দুই লাখ টাকা ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষা সংবাদ।
উজিসির কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে একটি শাখা অফিসের উদ্বোধন করা হয়েছে।
মাউশির নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে পরিচালিত অননুমোদিত ফেসবুক পেজ ও গ্রুপ সাত দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক বিদ্যালয়ের মিড-ডে মিলে অনিয়ম ও দুর্নীতি কমাতে প্রতিটি শিক্ষার্থীকে ৩৮ টাকা ৫০ পয়সার কুপন দেওয়ার পরিকল্পনা করছে সরকার। স্থানীয় তালিকাভুক্ত ব্যবসায়ীর কাছ থেকে খাবার কিনবে শিক্ষার্থীরা।
৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ২ জানুয়ারি ভিকারুননিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিশেষ মিলনমেলা। ১৫ নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশনের আহ্বান। শিক্ষা পাতার বিশেষ সংবাদ।
বিভাগের নাম পরিবর্তন ও অনুষদ স্থানান্তরের দাবিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন ও আন্দোলন।
বিভিন্ন মাদ্রাসায় শৃঙ্খলাভঙ্গ, সহকর্মীকে মারধর, জাল শিক্ষক নিবন্ধন সনদ, বিধিবহির্ভূত নিয়োগ ও নথি জালিয়াতির অভিযোগে ৯ শিক্ষক-কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জাকসু নির্বাচন-২০২৫ ঘিরে অনিয়মের অভিযোগ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং দ্রুত নতুন নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন।
