শিক্ষা

চুয়েট ভর্তি পরীক্ষার আসন প্রতি লড়ছেন ১৫ জন

চুয়েট প্রতিনিধি : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। ৯৩১টি আসনের বিপরীতে এবার লড়াই করবেন ১৩ হাজার ৯৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৮৪ জন ছাত্র এবং ২ হাজার ৮৫৮ জন ছাত্রী।

শনিবার সকাল ১০টা থেকে ‘ক’ গ্রুপের এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে ‘খ’ গ্রুপের অংকন পরীক্ষা শুরু হবে। চুয়েট ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম শহরের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে স্থাপত্য বিভাগের ‘খ’ গ্রুপের পরীক্ষা কেবল চুয়েট কেন্দ্রেই নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৯৩১টি আসনের মধ্যে ১১টি আসন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

Related News

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে সম্মাননা দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০০ জন শিক্ষককে ১ লাখ টাকা করে পুরস্কার ও সম্মাননা দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে: শিক্ষামন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ডিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন জানান, দক্ষ মানবসম্পদ গঠনে কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

সরকারি প্রাথমিকে পরীক্ষা ফি চালু: শ্রেণিভেদে ৩০ থেকে ৫০ টাকা নির্ধারণের নতুন নিয়ম

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩টি শ্রেণির জন্য পরীক্ষা ফি নির্ধারণ করেছে গণশিক্ষা মন্ত্রণালয়। শিক্ষকদের আর্থিক চাপ মুক্ত করতে সাখাওয়াত হোসেনের এই নতুন সিদ্ধান্তের বিস্তারিত ও বিশ্লেষণ।

২০২৭ থেকে ৪ নতুন বিষয় ও জুলাই বিপ্লবের ইতিহাস: শিক্ষাক্রম সংস্কারে তারেক রহমান সরকার

২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ ৪টি নতুন বিষয় বাধ্যতামূলক। ২০২৬ সালের এসএসসির ফল ২০ জুলাই। ২০২৭-এর এসএসসি শুরু ৭ জানুয়ারি। বিশেষ সম্পাদকীয়।

বরিশাল বিভাগের ৬ হাজার ২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৭ লাখ ২৭ হাজার ৪৮৭ জন শিক্ষার্থী রয়েছে।

বরিশাল বিভাগের ৬২৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা সংকটে ভেঙে পড়েছে শিক্ষা ব্যবস্থা। প্রধান ও সহকারী শিক্ষকসহ মোট শূন্য পদ ৬৪৪৯টি। বিস্তারিত জানুন দৈনিক শব্দমিছিলে।

চীনে হোহাই ইউনিভার্সিটি স্কলারশিপের আবেদন

চীনের হোহাই ইউনিভার্সিটিতে সম্পূর্ণ অর্থায়িত সিএসসি স্কলারশিপের আবেদন শুরু। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ-সুবিধা ও যোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানুন।

এইচএসসি জিপিএ-৫ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২৫

এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য ‘সময়রের সাথে’ ও ‘এডুকেশন ওয়াচ’ আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জানুন বিস্তারিত তথ্য।

ঢাবি বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কাল: প্রতি আসনে লড়ছেন ৬০ জন পরীক্ষার্থী

ঢাবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১ হাজার ৮৯১ আসনের বিপরীতে লড়বেন ১ লাখ ১৪ হাজার ১১৪ জন শিক্ষার্থী।

Search