আন্তর্জাতিক প্রতিবেদক : গাজা উপত্যকা পরিচালনার লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক ‘বোর্ড অব পিস’-এ যোগ দিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। রাশিয়ার পাশাপাশি কাজাখস্তানের প্রেসিডেন্টকেও এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে ট্রাম্পের এই বোর্ডে যোগ দিতে পাকিস্তান, তুরস্ক ও মিশর সম্মতি বা আমন্ত্রণের কথা জানিয়েছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বোর্ডের গঠন নিয়ে তীব্র আপত্তি তুলেছেন। তাঁর দাবি, ইসরায়েলের সঙ্গে আলোচনা না করেই এই বোর্ড ঘোষণা করা হয়েছে। গত ২০২৫ সালের অক্টোবরে হওয়া শান্তি চুক্তির অংশ হিসেবেই এই আন্তর্জাতিক পরিষদ কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।