বিশ্ব

ভারতীয় পাসপোর্টের র‍্যাংক ও ভিসামুক্ত দেশ

আন্তর্জাতিক প্রতিবেদক : হেনলি পাসপোর্ট ইনডেক্স ২০২৬-এর তালিকায় ৮০তম স্থানে উঠে এসেছে ভারতীয় পাসপোর্ট। গত বছরের তুলনায় সূচকে পাঁচ ধাপ উন্নতি হলেও ভারতীয়দের জন্য ভিসামুক্ত গন্তব্য ৫৭ থেকে কমে ৫৫-তে দাঁড়িয়েছে। ইরান ও বলিভিয়া তাদের নীতি পরিবর্তন করায় পর্যটকদের এখন থেকে দেশ দুটিতে যেতে আগাম ভিসা বা ই-ভিসা সংগ্রহ করতে হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে পাচারকারী ও অপহরণ চক্রের হাত থেকে নাগরিকদের রক্ষা করতেই আগাম ভিসার নিয়ম কার্যকর হয়েছে। অন্যদিকে, বলিভিয়া তাদের ‘অন অ্যারাইভাল’ ভিসা বন্ধ করে ডিজিটাল ই-ভিসা প্রক্রিয়া চালু করেছে। বর্তমানে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে থাইল্যান্ড ও মালদ্বীপসহ ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যাচ্ছে। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর।

Related News

হুথি হামলায় সৌদি আরবে ৭৩ বেসামরিক নাগরিক আহত

দক্ষিণ সৌদি আরবের আবহা, খামিস মুশাইত, জিজান ও নাজরানে হুথি হামলায় নারী ও শিশুসহ অন্তত ৭৩ বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে দাবি সৌদি জোটের।

পারস্য উপসাগরীয় নিরাপত্তা কাঠামোয় ইরানকে চায় রাশিয়া

পারস্য উপসাগরীয় আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় ইরানকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

হুথিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের প্রস্তুতি

হুথিদের কাছ থেকে ইয়েমেনের রাজধানী সানা পুনর্দখলের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার

রাশিয়ায় বরফধসে পর্বতারোহী নিহত

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বালকারিয়ায় বরফধসে অন্তত ১১ পর্বতারোহী নিহত ও ৬ জন আহত হয়েছেন। দুর্গম এলাকায় চলছে উদ্ধার অভিযান।

দিল্লিতে মণিপুরী সংগীত শিক্ষক হত্যা

দিল্লির কিলোকারিতে উচ্চ শব্দে হৈচৈ করতে নিষেধ করায় একদল যুবকের হামলায় মণিপুরী গিটারিস্ট ও সংগীত শিক্ষক চোংথাম বিক্রম সিং নিহত হয়েছেন।

মার্কিন যুদ্ধজাহাজে হামলার সক্ষমতা ইরানের আছে: প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন যুদ্ধজাহাজে হামলার প্রযুক্তি ও সামরিক সক্ষমতা ইরানের নেই—ওয়াশিংটনের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন তেহরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মজিদ ইবনে আল-রেজা।

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় আরব লীগ

ফিলিস্তিনিদের সুরক্ষায় অবিলম্বে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানিয়েছে আরব লীগ। গাজা যুদ্ধবিরতি বাস্তবায়ন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রচেষ্টা বন্ধের আহ্বান জানিয়েছে জোটটি।

ভক্সওয়াগন ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম

সংকট মোকাবিলায় ভক্সওয়াগনের পুনর্গঠনের অংশ হিসেবে একটি কারখানা বিক্রি করা হচ্ছে। সেখানে রাফায়েলের আকাশ প্রতিরক্ষা প্রকল্পের সরঞ্জাম তৈরি হবে।

Search