পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
মনিরুল ইসলাম মনির
দেশের মাটিতে কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন। তিনি বলেন, দেশে কোনো ধরনের নৈরাজ্য, সন্ত্রাস ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। গণতন্ত্র, শান্তি ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে উপজেলার সুজাতপুর দশতলা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
আলোচনা সভায় ড. মুহাম্মদ জালাল উদ্দিন আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অপশক্তি যেন দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করতে না পারে, সে বিষয়ে বিএনপি নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সব ধরনের অপতৎপরতার প্রতিবাদ জানাতে হবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি গনি তফাদার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম মামুন ও নুরুজ্জামান সরকার।
এ ছাড়া উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনু, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা এবং সদস্যসচিব জয়নাল পাটোয়ারী পিনু।
এ সময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।