ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনায় জাতিসংঘের পরিদর্শন করতে দেবে না ইরান
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) ইরানি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ ঘাঁটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও সরকারি সংবাদ সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবিতে প্রচারিত সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, বুধবার ভোরে ইরানের সেনাবাহিনীর যুদ্ধ ড্রোন ও আত্মঘাতী ড্রোন ব্যবহার করে কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, হামলায় মার্কিন সামরিক বাহিনীর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ড্রোন উৎক্ষেপণ ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মগুলোতে আঘাত হানা হয়েছে। তবে এই হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কুয়েত কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
মধ্যপ্রাচ্যের যুদ্ধের অবসান ও শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে আইএইএর পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না বলে জানিয়েছে ইরান।
তিন দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো রোববার ইরানি ড্রোন হামলার শিকার হয়ে বিকট বিস্ফোরণে কেঁপে উঠেছে বাহরাইন। দেশটিতে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার শুরু হয়েছে আসিয়ান সম্মেলন। বাণিজ্য, নিরাপত্তা ও ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিশ্ববাসীর নজর এখন এই আঞ্চলিক সম্মেলনের দিকে।
জাতিগত ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের প্রথম জাতীয় নির্বাচন আবারও পিছিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।
চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প, সি চিন পিং ও ভ্লাদিমির পুতিন। আলোচনায় থাকবে পারমাণবিক অস্ত্র ও ইরান প্রসঙ্গ।
পুরোনো হার্ডওয়্যার ত্রুটির কারণে কয়েক ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। এতে কোনো সাইবার হামলা ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
অতিরিক্ত ব্যবহারকারীর চাপের কারণে বিশ্বজুড়ে মাইক্রোসফট আউটলুক, টিমস ও কোপাইলট সেবা বিঘ্নিত হয়েছে। ৭৪টি দেশের ব্যবহারকারীরা পড়েছেন ভোগান্তিতে।
দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চীন সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। শেনজেনে এপেক সম্মেলন ও ম্যানিলায় আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি।
