খেলা

বিশ্বকাপ বর্জনের হুমকির মুখে জার্মানি

ক্রীড়া ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ও বাণিজ্যিক শুল্ক আরোপের হুমকির প্রতিবাদে ২০২৬ ফুটবল বিশ্বকাপ বয়কটের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) এই বিষয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ-সদস্যরা। জার্মান সরকারের পক্ষ থেকেও এই সম্ভাব্য বর্জনে মৌন সমর্থন পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের আয়োজনে হতে যাওয়া এই মেগা ইভেন্ট বর্জনের পক্ষে জনমত গঠনে সরব হয়েছেন জার্মানির শীর্ষ রাজনীতিবিদরা। সাম্প্রতিক এক জরিপে ৪৭ শতাংশ জার্মান নাগরিক বিশ্বকাপের বিপক্ষে অবস্থান নিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতি এবং ইউরোপীয় সার্বভৌমত্বের সংঘাত এখন সবুজ ঘাসের মাঠকেও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। জার্মানি শেষ পর্যন্ত সরে দাঁড়ালে ইউরোপের অন্য দেশগুলোও একই পথে হাঁটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Related News

প্রথম ইনিংসে ৪০০ রানের কীর্তি গড়েও ৯ উইকেটে হারল বাংলাদেশ

জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সাইমন হারমারের ঘূর্ণিতে প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪০০ রান

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে শুরুর বিপর্যয় কাটিয়ে তাওহিদ হৃদয়ের ১৩৭ ও লিটন দাসের ১২০ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪০০ রান করেছে বাংলাদেশ।

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল ভারত-পাকিস্তান মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মঙ্গলবার ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। রেকর্ড দশম শিরোপার লক্ষ্যে ভারত, প্রথম শিরোপার স্বপ্নে পাকিস্তান।

ইনজুরি টাইমের গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারাল জাপান

সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ইনজুরি টাইমে সাকামোতোর গোলে ব্রাজিলকে ৩-২ ব্যবধানে হারিয়েছে জাপান। ভিনিসিয়াসের জোড়া গোল করেও হার এড়াতে পারেনি সেলেসাওরা।

বাংলাদেশকে হতাশ করে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে পাকিস্তান।

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কুমিল্লার বরুড়ায় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলার প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব।

Search