খেলা

খেলাধুলার মাধ্যমে সামাজিক বিপ্লব ঘটাতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ছবি: সংগৃহীত

খেলাধুলার ব্যাপক প্রসারের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এবং একটি প্রকৃত সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুমিল্লার বরুড়া উপজেলার কাদবা তলাগ্রাম তারিণী চরণ লাহা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ‘এ কে এম আবু তাহের স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। ১৯টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই জমজমাট টুর্নামেন্টের ফাইনালে কুমিল্লা আদর্শ সদর উপজেলা দল টাইব্রেকারে চান্দিনা উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি তাঁর বক্তব্যে বলেন, কুমিল্লার প্রতিটি উপজেলা থেকে দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, যা অত্যন্ত আনন্দের ও উৎসাহব্যঞ্জক। এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের উদ্যোগে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করে তিনি জানান, কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার পাশাপাশি বিদ্যমান মাঠগুলোর উন্নয়ন ও আধুনিকায়ন করা হবে, যাতে নতুন প্রজন্ম খেলাধুলার উপযুক্ত পরিবেশ পায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আরও জানান, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সৌহার্দ্য ও সুদৃঢ় বন্ধন তৈরি করে একটি সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তোলে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ ও উপজেলা পর্যায়ে স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে এবং খুব দ্রুতই বরুড়া উপজেলা স্টেডিয়াম নির্মাণের কার্যক্রম শুরু হবে। এছাড়া খেলাধুলাকে বছরব্যাপী সচল রাখতে ফুটবল, ক্রিকেট, ভলিবল ও টেবিল টেনিসের মতো বিভিন্ন ডিসিপ্লিনের নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের ওপর জোর দিয়ে তিনি জানান, ঢাকাসহ দেশের অন্যান্য বিকেএসপিগুলোকে আরও স্বয়ংসম্পূর্ণ করার পাশাপাশি খুব শিগগিরই কুমিল্লায় একটি নতুন বিকেএসপি প্রতিষ্ঠা করা হবে। দল-মত নির্বিশেষে ‘সবার আগে বাংলাদেশ’ চেতনা ধারণ করে একটি সুশৃঙ্খল জাতি গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী, মো. জসিম উদ্দিন, আতিকুল ইসলাম শাওন এবং বরুড়া উপজেলা বিএনপি সভাপতি কায়সার আলম সেলিমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ফাইনাল ম্যাচ শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Related News

মেসির অবসরের পর প্রথম ম্যাচেই উরুগুয়ের কাছে আর্জেন্টিনার হার

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের পর প্রথম প্রীতি ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। ম্যাচে আত্মঘাতী গোল হজম করে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়লেন কুলদীপ যাদব

নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্পিনার কুলদীপ যাদবকে। তাঁর বদলে দলে এসেছেন পেসার গুরনুর ব্রার।

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কাল পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

২৩ বছরের খরা কাটিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায়।

ম্যাট হেনরির বিধ্বংসী বোলিংয়ে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ২৪৪ রানের বিশাল জয়

ম্যাট হেনরির ৬ উইকেটের সুবাদে ভারতের বিপক্ষে ২৪৪ রানের বিশাল জয় পেয়েছে নিউজিল্যান্ড। উইল ইয়ং তুলে নিয়েছেন দুর্দান্ত সেঞ্চুরি।

ইংল্যান্ডের হয়ে আরও খেলতে চান রেকর্ড গড়া অধিনায়ক হ্যারি কেইন

পিটার শিলটনকে ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে রেকর্ড ১২৬তম ম্যাচ খেললেন হ্যারি কেইন। ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড।

দক্ষিণ রাঢ়ীকান্দি মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দিতে মিনি ডিগবার খাসিকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইগার স্পোর্টিং ক্লাবকে টাইব্রেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিংহ স্পোর্টিং ক্লাব।

বিতর্ক পেরিয়ে আইপিএলে ফেরার আশায় মুস্তাফিজুর, নিলামে বাংলাদেশের আরও ৬-৭ ক্রিকেটার

কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়ার বিতর্ক কাটিয়ে আসন্ন আইপিএল মিনি নিলামে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান। নিলামে আছেন বাংলাদেশের আরও ৬-৭ জন ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে লামিন ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে

হাঁটুর চোট কাটিয়ে নেশনস লিগে ইংল্যান্ডের বিপক্ষে রবিবারের ম্যাচে বার্সেলোনা তারকা লামিন ইয়ামালকে পাওয়ার ব্যাপারে আশাবাদী স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে।

Search