রাজনীতি

মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন করার ঘোষণা জামায়াত আমির

কক্সবাজার) প্রতিনিধি : জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, গুণগত পরিবর্তন ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। গতকাল সোমবার মহেশখালী পৌরসভার গোরকঘাটা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর বলেন, জামায়াত ক্ষমতায় গেলে মহেশখালীকে স্মার্ট ইকোনমিক জোন এবং কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন ও বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলা হবে। লবণ চাষিদের স্বার্থ রক্ষায় শিল্পটির আধুনিকায়ন করা হবে। তিনি শিক্ষিত যুবকদের জন্য বেকার ভাতার বদলে স্থায়ী কর্মসংস্থানের নিশ্চয়তা দেন। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আগামী ১৩ তারিখ থেকে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা হবে। জনসভায় তিনি দুর্নীতি ও দখলদারিত্বমুক্ত সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোটের প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান।

Related News

চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে আফরোজা বেগম জলির অভিনন্দন।স্টাফ রিপোর্টার।

চট্টগ্রাম ওয়াসার নতুন চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম জলি।

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে লড়তে প্রস্তুত: ইশরাক হোসেন

দল দায়িত্ব দিলে মেয়র নির্বাচনে অংশ নিতে প্রস্তুত রয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের এমপি ইশরাক হোসেন। এছাড়া এলাকার যানজট, ডেঙ্গু ও উন্নয়নমূলক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কমিটি গঠনের আট দিনের মাথায় এনসিপি নেতার পদত্যাগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা কমিটি গঠনের আট দিনের মাথায় পদত্যাগ করেছেন আহ্বায়ক শাহিদ আলম। জাতীয় সংবাদ।

রিমান্ডে সত্যতা স্বীকার মেজর (অব.) আখতারুজ্জামানের

শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে সত্যতা স্বীকার করেছেন জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। অপরাধ সংবাদ।

অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপি নেতা তানভীর

প্রধানমন্ত্রীর নামে মানহানিকর পোস্ট দেওয়ার মামলার আসামি ও এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দিয়েছেন। আদালত সংবাদ।

ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ‘বড় ভাই–ছোট ভাই’ নয়, বরং সার্বভৌম সমতার ভিত্তিতে হওয়া উচিত। জাতীয় সংবাদ।

বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গেছে: শামা ওবায়েদ

ফরিদপুরের নগরকান্দায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিগত ১৭ বছরে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল। জাতীয় সংবাদ।

লালবাগে নিষিদ্ধ আ.লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মি গ্রেপ্তার

রাজধানীর লালবাগের একটি বাসা থেকে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেত্রী শারমিন সুলতানা সর্মিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জাতীয় সংবাদ।

Search