রাজনীতি

শেখ হাসিনা ফিরবেন’ — ভিডিওবার্তার কয়েক ঘণ্টার মধ্যেই বারিধারা থেকে গ্রেপ্তার সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক।

‘শেখ হাসিনা ফিরবেন’— এমন ভিডিওবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ সাঈদ খোকন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৭টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস-এর ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১) তাকে আটক করে। এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেই ভাইরাল হওয়া ওই ভিডিওতে সাঈদ খোকন বলেন, “পুরো বাংলাদেশ আজ একটা কারাগারে পরিণত হয়েছে। বারবার কেন আমার ওপরই খড়্গ নেমে আসছে? শেখ হাসিনা ফিরবেন, তখন সব কিছুর জবাব হবে।” এই বক্তব্যের পরই আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসে বলে সূত্র জানিয়েছে।

যে মামলাগুলোতে গ্রেপ্তার দেখানো হতে পারে:

এসআরবি সূত্র বলছে, তাকে মূলত দুদকের মানি লন্ডারিং মামলা এবং জুলাই গণঅভ্যুত্থানের সময়কার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

দুদকের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে রয়েছে:

৫৪ কোটি টাকা পাচার: ২০২৫ সালের ১৩ নভেম্বর দুদক এই মামলার অনুমোদন দেয়।
২৯৭ কোটি টাকা কর ফাঁকি: যার মধ্যে ৯৪.২ কোটি টাকা তার একার নামে।
৭৯টি ব্যাংক হিসাব ও ৯০ কোটি টাকার বন্ড জব্দ: আদালত ২০২৫ সালে এই সম্পদ জব্দের আদেশ দেন।

বর্তমানে তিনি গুলশান থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং আজই আদালতে তোলা হতে পারে বলে জানা গেছে।

Related News

খামোশ বলা সেই মানুষটি: ৫০ বছর পরেও ভাসানী কেন আমাদের সবচেয়ে বেশি দরকার

মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে তাঁর সংগ্রামী জীবন, কাগমারী সম্মেলন, ফারাক্কা লংমার্চ ও আজকের বাংলাদেশে তাঁর প্রাসঙ্গিকতা নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।

সংরক্ষিত নারী আসনে আলোচনায় ত্যাগী নেত্রী আফরোজা বেগম জলি, ফরম কিনছেন কাল

জাতীয় সংসদের সংরক্ষিত নারী শূন্য আসনে লড়তে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে যাচ্ছেন চট্টগ্রামের নেত্রী আফরোজা বেগম জলি।

রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের পোস্টের প্রতিবাদ, রাকসু ভবনে পোস্টার

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারের রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ভবনে পোস্টার সাঁটিয়েছেন ছাত্রদল নেতা আবদুল্লাহ আল কাফি।

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই: জাহেদ উর রহমান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। বিদেশে হামলার ঘটনায় আইনগত ব্যবস্থার কথাও জানান তিনি।

ড. ইউনূসকে হেনস্তার অভিযোগে আসিফ নজরুলের নিন্দা

নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার অভিযোগে ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বিএনপির ফ্যামিলি কার্ডের সমালোচনায় সারোয়ার তুষার

সারের ডিলার নিয়োগে এমপি ও প্রভাবশালী নেতাদের স্বজনপ্রীতি এবং টাকার খেলার অভিযোগে বিএনপি সরকারের তীব্র সমালোচনা করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

মুফতি এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে তারেক রহমানের রাজনৈতিক সহকারীর সৌজন্য সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মুফতি ড. এনায়েতুল্লাহ আব্বাসীর সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। আলোচনায় উঠে আসে ইসলামী মূল্যবোধ, রাজনীতি ও আলেমসমাজের ভূমিকা।

ছাত্রদলের সাবেক নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Search