পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে এখন ঐক্যের কোনো বিকল্প নেই
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
জাতীয় ডেস্ক: পবিত্র হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
গতকাল মঙ্গলবার এক বিশেষ আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, মহান আল্লাহর শেষ রাসূল হযরত মুহাম্মদ (সা.) এবং তাঁর মহান সাহাবিগণের মক্কা থেকে মদিনায় ঐতিহাসিক ‘হিজরত’-এর গৌরবময় স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে এই সনের গণনা শুরু হয়েছিল। ফলে হিজরি সন কেবল একটি বর্ষপঞ্জি নয়, বরং এটি সমগ্র মুসলিম উম্মাহর গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।
জামায়াতের আমির তাঁর বিবৃতিতে হিজরতের ঐতিহাসিক গুরুত্বের ওপর আলোকপাত করে উল্লেখ করেন যে, হিজরত কেবল কোনো সাধারণ স্থান পরিবর্তন ছিল না।
এটি ছিল মূলত তৎকালীন সমাজব্যবস্থার সব ধরনের জুলুম, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে ন্যায়, ইনসাফ ও সত্যের এক গৌরবময় বিজয়। একই সঙ্গে এটি ছিল মদিনায় একটি কল্যাণমুখী ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার এক ঐতিহাসিক বাঁক বদল।
বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে মুসলিম উম্মাহর পারস্পরিক ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সহমর্মিতা প্রদর্শন অত্যন্ত জরুরি বলে তিনি মনে করেন।
তিনি বলেন, বিদায়ী বছরের সব ভুলত্রুটি, ব্যর্থতা ও গ্লানি মুছে ফেলে নতুন বছরে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ইসলামের সুমহান আদর্শকে ধারণ করার নতুন শপথ নিতে হবে।
ডা. শফিকুর রহমান হিজরতের ত্যাগ ও কোরবানির মূল চেতনা বুকে ধারণ করে সমাজ থেকে সব ধরনের অন্যায়, দুর্নীতি ও বৈষম্য দূর করতে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিবৃতিতে তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে বিশেষ দোয়া করে বলেন, নতুন হিজরি বছর আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে আত্মশুদ্ধি, তাকওয়া, ন্যায়বিচার, সততা ও মানবকল্যাণের চেতনায় উদ্বুদ্ধ করুক—এটাই আমাদের একমাত্র প্রত্যাশা।
পরিশেষে, দেশকে সকল রাজনৈতিক সংকট, সামাজিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভেদ থেকে মুক্ত রাখার প্রার্থনা জানিয়ে তিনি একটি ইনসাফভিত্তিক, মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে দল-মত নির্বিশেষে একসঙ্গে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতীয় ঐক্যের আহ্বানের প্রেক্ষাপটে গণতন্ত্র রক্ষা এবং পতিত স্বৈরাচারের পুনরুত্থান ঠেকাতে ন্যূনতম কর্মসূচির গুরুত্ব নিয়ে লিখেছেন রোটারিয়ান এম নাজমুল হাসান।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে সংসদ সদস্য ড. মুহাম্মদ জালাল উদ্দিন কোনো অপশক্তির ষড়যন্ত্র সফল হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
ঢাকা থেকে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়ায় বাগেরহাট জেলা বিএনপি নেতা মনিরুল হক ফরাজিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি দেখার পর তাঁকে ধরে নেওয়া হয় বলে দাবি প্রত্যক্ষদর্শীর।
নড়াইলের কালিয়ায় নাশকতাবিরোধী মিছিলে হামলায় উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ শাহীন ও জাসাস নেতা সোহেল মোল্লা নিহত হয়েছেন।
লালমনিরহাটে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে আগামী তিন বছরের মধ্যে দেশীয় বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লালমনিরহাট সদর উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতে অবস্থান নিয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভিডিও বার্তার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বুধবার জাতীয় সংসদ ভবনে চলতি অধিবেশনের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
