জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে সংসদকে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য নিশ্চিত করেন। মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও সবার অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি ইসির রয়েছে।

একই অধিবেশনে এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো তথ্যপ্রযুক্তি নির্ভর পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনেও প্রবাসীদের জন্য এই সুবিধা বহাল থাকবে এবং যাতে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী এই প্রক্রিয়ার আওতাভুক্ত হতে পারেন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন সক্রিয়ভাবে কাজ করছে।

এদিকে গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের অপর এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে, এই মুহূর্তে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও মেম্বারদের সম্মানী বা বেতন বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের বিবেচনায় নেই। এছাড়া জেলা পরিষদ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তিনি উল্লেখ করেন, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোনো জেলার সংসদ সদস্যগণ সংশ্লিষ্ট জেলা পরিষদের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পরিষদের কার্যাবলী সম্পাদনে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।

Related News

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা

সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত ‘নবম জাতীয় বেতন কাঠামো’ বা নতুন পে-স্কেল বাস্তবায়নের চূড়ান্ত প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই…

জনগণের স্বস্তি ফেরাবে ‘জীবনবান্ধব’ বাজেট: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:  এবারের বাজেটকে অত্যন্ত সুন্দর, স্বাভাবিক ও বাস্তবসম্মত বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের…

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনকালে হওয়া সব ধরনের অনিয়ম ও দুর্নীতির তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী…

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয়…

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ, সুপারিশ পেয়েছেন ১৫২১ জন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, ৪৭তম…

বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়েছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “বাংলাদেশের মানুষ আমাদের ওপর তাদের স্বার্থ দেখার দায়িত্ব দিয়েছে। সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফরে আমি সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ…

জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামীকাল সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন আগামীকাল ২৮ জুন রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ব্রিকসে অংশগ্রহণ ও এসসিওর অংশীদার হতে বাংলাদেশকে চীনের সমর্থন

ব্রিকস (BRICS) এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) অংশীদার সদস্য হওয়ার আবেদনে বাংলাদেশকে পূর্ণ সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে দুই দেশ তাদের বিদ্যমান সমন্বিত…

Search