সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ
সৌদি আরবের আল কাসিমে চাঁদপুরের মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে, মরুভূমি থেকে বালুচাপা মরদেহ উদ্ধার।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির শুরুতে জুলাই বিপ্লবের শহীদ ও বীরদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা।
এরপর দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পাঠ করে শোনান দূতাবাসের কর্মকর্তারা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোর ঐতিহাসিক গ্রাফিতি ও আলোকচিত্র নিয়ে তৈরি একটি বিশেষ স্লাইডশো প্রদর্শন করা হয়। পরে দিবসটির তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে আলজেরিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা ২০২৪ সালের বৈষম্যবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, এই দিনটি আমাদের ন্যায়বিচার, মানবাধিকার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা অর্জনে সাধারণ মানুষের অসীম ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে লড়াইয়ে শহীদ আবু সাঈদের নির্ভীক আত্মত্যাগ শিক্ষার্থীদের আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপ দিতে অন্যতম প্রধান ভূমিকা রেখেছিল। জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল সমাজ থেকে সব ধরনের বৈষম্য, অন্যায় ও শোষণ দূর করে সুশাসনের মাধ্যমে রাষ্ট্রের ওপর জনগণের গণতান্ত্রিক মালিকানা প্রতিষ্ঠা করা।
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার জুলাই বিপ্লবের চেতনা ধরে রাখতে এবং জুলাই সনদের লক্ষ্য বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সৌদি আরবের আল কাসিমে চাঁদপুরের মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে, মরুভূমি থেকে বালুচাপা মরদেহ উদ্ধার।
সৌদি আরবের আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়ে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।
পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের পর শহীদদের…
সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পাকিস্তানের ইসলামাবাদে নবনির্মিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৫ জুলাই) হাইকমিশনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের…
জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…
মালয়েশিয়া সরকার বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে। ইতোমধ্যে ৩১ মে’র মধ্যে যেতে না পারা প্রথম ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। অর্থ পাচারের অভিযোগ নাকচ করেছে মালয়েশিয়ান এমএসিসি
২১তম মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান এবং কাতারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।
সৌদি আরবের ৯২ হাজার ৫০০ কোটি ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়েল এস্টেট গিগাপ্রকল্প (যেমন নিওম) থেকে সরে এসে বিনিয়োগকে টেকসই খাতে পুনর্গঠন করছে। নতুন কৌশলে খনিজ সম্পদ, লজিস্টিকস, ধর্মীয় পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে
