প্রবাস

মালয়েশিয়ার শ্রমবাজারে ফের আশার আলো

প্রবাস :  দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের লক্ষ্যে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে মালয়েশিয়া সরকার।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে এই তালিকা পাঠানোর জন্য মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে। হাইকমিশন সূত্র জানিয়েছে, এই তালিকা পেলে যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে কর্মী নিয়োগের চূড়ান্ত কার্যক্রম শুরু হবে।

প্রথম ধাপে ৬০ কর্মীর যাত্রা শুরু
এদিকে, দীর্ঘ অপেক্ষা শেষে মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের প্রথম দলের ৬০ জন কর্মী গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।

২০২৪ সালের গত ৩১ মে তারিখের মধ্যে সব ধাপ সম্পন্ন করেও বিভিন্ন জটিলতার কারণে যাত্রা করতে না পারা ৭ হাজার ৮৭৩ জন বাংলাদেশি কর্মীকে সরকারি উদ্যোগে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ায় পাঠানো হচ্ছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রেরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দফায় ৬০ জন কর্মী মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মীদের বিদায় জানান। তিনি প্রধান উপদেষ্টার প্রচেষ্টা এবং মালয়েশিয়া সরকারের আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ড. আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের প্রেরণের এই সফলতার মাধ্যমে \”দীর্ঘদিন পর স্বপ্ন সার্থক হলো\”। তিনি প্রবাসীদের কল্যাণে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন এবং জুলাই গণঅভ্যুত্থানের দায়ে সংযুক্ত আরব আমিরাতে বন্দি থাকা ১৮৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনে পুনর্বাসনের ব্যবস্থার কথাও উল্লেখ করেন।

মালয়েশিয়া শ্রমবাজারে বাংলাদেশি সিন্ডিকেটের মাধ্যমে অর্থ পাচারের যে অভিযোগ ছিল, তা ভিত্তিহীন বলে জানিয়েছে দেশটির দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)।

কুয়ালালামপুরস্থ এমএসএসির প্রধান তান শ্রী আজম বাকি স্কুপকে দেওয়া এক বার্তায় জানান, বাংলাদেশি সিন্ডিকেটের সাথে জড়িত অর্থ পাচারের অভিযোগের সমর্থনে সংস্থাটি কিছুই খুঁজে পায়নি। শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়ের কারণে বিপুল পরিমাণ অর্থ পাওয়ার দাবির সমর্থনেও কোনো প্রমাণ মেলেনি।

চলতি বছরের মে মাসে (১৩-১৬) প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী মালয়েশিয়া সফর করেন। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ৩য় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় নির্মাণ (Construction) ও পর্যটন (Tourism) এ দুটি খাতে ৭ হাজার ৮৭৩ জন কর্মীকে প্রেরণের দায়িত্ব দেওয়া হয় বোয়েসেলকে। ইতোমধ্যে প্রথম ধাপে মালয়েশিয়ার নিয়োগকারী সরকারি প্রতিষ্ঠান কন্সট্রাকশন লেবার এক্সচেঞ্জ সেন্টার বারহাদ (সিএলএবি) থেকে ৫০০ জন কর্মীর চাহিদা পাওয়া গেছে।

Related News

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য ভোটের দুয়ার উন্মুক্ত: নিবন্ধন ১৮ চলবে ডিসেম্বর পর্যন্ত

জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…

পুনরায় বাহরাইনের ভিসা চালুর উদ্যোগ নেন পররাষ্ট্র উপদেষ্টা

২১তম মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান এবং কাতারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

সৌদি আরবের ৯২ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের কৌশল পরিবর্তন

সৌদি আরবের ৯২ হাজার ৫০০ কোটি ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়েল এস্টেট গিগাপ্রকল্প (যেমন নিওম) থেকে সরে এসে বিনিয়োগকে টেকসই খাতে পুনর্গঠন করছে। নতুন কৌশলে খনিজ সম্পদ, লজিস্টিকস, ধর্মীয় পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে

পর্তুগালে সাইকেল চুরি ঠেকাতে গিয়ে ছুরিকাঘাতে নিহত বাংলাদেশি যুবক

পর্তুগালের কোস্টা দা কাপারিকায় আফ্রিকান বংশোদ্ভূত এক চোরের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক শামীম হোসেন (৩৫) নিহত হয়েছেন। কুমিল্লার এই যুবক ফাস্টফুড রেস্তোরাঁর সামনে সাইকেল চুরি ঠেকাতে গিয়ে হামলার শিকার হন। পুলিশ অভিযুক্তকে ধরতে অভিযান চালাচ্ছে।

Search