প্রবাস

ইসলামাবাদে জুলাই শহীদ দিবস পালন, ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের আশাবাদ

পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস ২০২৬ পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) হাইকমিশন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ বাণী পড়ে শোনানো হয় অনুষ্ঠানে।

আলোচনা সভায় ইসলামাবাদে বসবাসরত বাংলাদেশি নাগরিক ও হাইকমিশনের কর্মকর্তাদের পাশাপাশি পাকিস্তানের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন। তাদের মধ্যে ছিলেন পাথফাইন্ডার গ্রুপের চেয়ারম্যান ইকরাম সেহগাল, ইসলামাবাদ পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো সাবেক রাষ্ট্রদূত আসিফ আলী খান দুররানি, এনইউএসটি ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের অধ্যক্ষ অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জাহিদ মাহমুদ, ম্যারিয়ট হোটেলের পরিচালক আমনা সালমান কাদির এবং জং গ্রুপের বিশেষ প্রতিবেদনের সম্পাদক এম সালেহ জাফির।

আলোচকেরা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অসামান্য আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা উল্লেখ করেন, এই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যেমন বড় অগ্রগতি হয়েছে, তেমনি বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কও আগের চেয়ে অনেক জোরদার হয়েছে। বক্তারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর একক অর্জন ছিল না; এটি ছিল সাধারণ মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও সাহসের ফসল। জুলাইয়ের চেতনা আমাদের একটি মানবিক, স্বৈরাচারমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে অনুপ্রাণিত করে।

হাইকমিশনার তাঁর বক্তব্যে ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ এবং চট্টগ্রামে মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সকল বীর শহীদ ও আহতদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের সেই রক্তঝরা দিনগুলো এবং সাধারণ মানুষের রাজপথে নেমে আসার ইতিহাস আমাদের সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায়। শহীদ পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, শহীদ ও আহতদের পুনর্বাসন এবং সব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Related News

সৌদি আরবে মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ, মরুভূমিতে মিলল মরদেহ

সৌদি আরবের আল কাসিমে চাঁদপুরের মতলবের প্রবাসী জসিম উদ্দিনকে হত্যার অভিযোগ সহকর্মীর বিরুদ্ধে, মরুভূমি থেকে বালুচাপা মরদেহ উদ্ধার।

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের জন্য কনস্যুলেটের জরুরি সতর্কতা ও নির্দেশনা

সৌদি আরবের আইন ও নিয়মকানুন কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়ে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট।

আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালিত

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির শুরুতে…

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে সার্ক মহাসচিব

সার্কের মহাসচিব রাষ্ট্রদূত গোলাম সারওয়ার পাকিস্তানের ইসলামাবাদে নবনির্মিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন। আজ বুধবার (১৫ জুলাই) হাইকমিশনে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের…

বিশ্বজুড়ে প্রবাসীদের জন্য ভোটের দুয়ার উন্মুক্ত: নিবন্ধন ১৮ চলবে ডিসেম্বর পর্যন্ত

জাতীয় নির্বাচন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে এখন পর্যন্ত ৮৬ হাজার ৫ জন প্রবাসী বাংলাদেশি ভোটার…

মালয়েশিয়ার শ্রমবাজারে ফের আশার আলো

মালয়েশিয়া সরকার বৈধ প্রক্রিয়ায় কর্মী নিয়োগের জন্য বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির তালিকা চেয়েছে। ইতোমধ্যে ৩১ মে’র মধ্যে যেতে না পারা প্রথম ধাপে ৬০ জন কর্মী মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। অর্থ পাচারের অভিযোগ নাকচ করেছে মালয়েশিয়ান এমএসিসি

পুনরায় বাহরাইনের ভিসা চালুর উদ্যোগ নেন পররাষ্ট্র উপদেষ্টা

২১তম মানামা সংলাপে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পুনরায় চালুর অনুরোধ জানান এবং কাতারের নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

সৌদি আরবের ৯২ হাজার কোটি ডলারের সার্বভৌম তহবিলের কৌশল পরিবর্তন

সৌদি আরবের ৯২ হাজার ৫০০ কোটি ডলারের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) রিয়েল এস্টেট গিগাপ্রকল্প (যেমন নিওম) থেকে সরে এসে বিনিয়োগকে টেকসই খাতে পুনর্গঠন করছে। নতুন কৌশলে খনিজ সম্পদ, লজিস্টিকস, ধর্মীয় পর্যটন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে

Search