জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল বাংলাদেশ
বুলাওয়েতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ দল। অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া…
চলতি বিশ্বকাপের ট্রফি নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। হাইভোল্টেজ এই ম্যাচের রোমাঞ্চ এবার ছুঁয়ে গেছে স্পেনের রাজপরিবারকেও। মেগা ফাইনালটি সরাসরি মাঠে বসে দেখতে এবং নিজেদের জাতীয় দলকে অনুপ্রেরণা জোগাতে মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা।
স্পেনের রাজপ্রাসাদ থেকে জানানো হয়েছে, ফাইনালে গ্যালারিতে উপস্থিত থাকবেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, রানি লেতিসিয়া এবং তাদের দুই কন্যা প্রিন্সেস লিওনর ও প্রিন্সেস সোফিয়া। এর আগেও বড় বড় টুর্নামেন্টে জাতীয় দলের খেলা দেখতে গ্যালারিতে নিয়মিত দেখা গেছে রাজপরিবারের সদস্যদের। এমনকি চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে উরুগুয়ের বিপক্ষে স্পেনের ম্যাচেও মাঠে উপস্থিত থেকে দলকে উৎসাহিত করেছিলেন রাজা ফিলিপ।
এবারের আসরের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। নিখুঁত পাসিং, শক্তিশালী রক্ষণভাগ ও আক্রমণাত্মক ফুটবলের সমন্বয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিচ্ছে না স্পেন। পুরো টুর্নামেন্টে তারা এখন পর্যন্ত মাত্র একটি গোল হজম করেছে। এছাড়া রক্ষণভাগের দৃঢ়তায় ছয়টি ম্যাচে কোনো গোল না খাওয়ার অনন্য এক রেকর্ডও গড়েছে দলটি। বর্তমানে টানা ৩৭ ম্যাচে অপরাজিত থাকা স্প্যানিশরা দ্বিতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরতে এখন মাত্র এক জয় দূরে। তবে শিরোপার এই লড়াই সহজ হবে না, কারণ প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয়বার সোনালী ট্রফিটি ঘরে তুলতে নিজেদের সবটুকু দিয়ে লড়বে লিওনেল স্কালোনির দল।
বুলাওয়েতে ঘুরে দাঁড়াল বাংলাদেশ দল। অলরাউন্ড নৈপুণ্যে জিম্বাবুয়েকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়ে সিরিজে সমতা এনেছে নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়া…
ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই শ্রেষ্ঠত্ব আর ইতিহাস গড়ার তুমুল লড়াই। তবে এবারের আর্জেন্টিনা ও স্পেনের মহাদ্বৈরথে যোগ হয়েছে সম্পূর্ণ ভিন্ন এক আবেগ। স্পেনের ডাগআউটে দাঁড়ানো…
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সম্পূর্ণ নকআউট ব্র্যাকেটের বিশেষ বিশ্লেষণ। মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠার রোমাঞ্চকর গল্প নিয়ে রোটারিয়ান এম. নাজমুল হাসানের কলাম।
সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনা ফুটবল দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তন। মেসি, এনজো ও লাউতারোর জাদুতে ফাইনালের টিকিট কাটল বিশ্বচ্যাম্পিয়নরা।
নির্ধারিত সময়ে ১-১ সমতার পর অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্টিনেজের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আর্জেন্টিনা।
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আগামী বুধবার (১৫ জুলাই) টেক্সাসের আর্লিংটনে মুখোমুখি হতে যাচ্ছে ইউরোপের দুই শক্তিশালী দল স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় রাত…
৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থেকেও লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজের জাদুতে মিশরকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করল আর্জেন্টিনা।
মায়ামির হার্ড রক স্টেডিয়ামে ১২০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। মেসির ২০তম বিশ্বকাপ গোল।
