রাজনীতি

পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোল্লা ফরহাদ

পিলজংগ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রবিন্দু ছাত্রনেতা মোল্লা ফরহাদ

বাগেরহাট থেকে আসাদুজ্জামান শেখ।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছে মোল্লা ফরহাদ হোসেন। সাবেক এই ছাত্রনেতাকে ঘিরে ইউনিয়নজুড়ে রাজনীতির মহলে আলোচনা সৃষ্টি হয়েছে। তাঁর শিক্ষা, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক সম্পৃক্ততা এবং দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে তিনি ইউনিয়নের ভোটারদের মাঝে পরিচিত মুখ হিসেবে বিবেচিত হচ্ছেন।

তার রাজনৈতিক জীবনের সংগ্রামের মধ্যে দিয়ে ২০০৮ সালে পিলজংগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদল যোগদানে তার রাজনীতি জীবন শুরু হয়। পরবর্তীতে তিনি ছাত্রদলের কর্মী হিসেবে ২০১১ সালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হন, ২০১৪ সালে পিলজংগ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী হন। বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথ থেকে বিশেষ ভুমিকা পালনের কারণে একাধিকবার আওয়ামী লীগের হামলা এবং নাশকতা মামলার স্বীকার হয়েছিলেন। দলের সকল কার্যক্রমে অংশগ্রহণের কারণে তাকে ২০২২ সালে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি খুলনা সরকারি বিএল কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

৩ নং পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা ফারহাদ হোসেন বলেন, বিগত ১৭ বছর দলের দুঃসময়ে নির্যাতিত ও নিপীড়িত নেতাকর্মীদের পাশে থেকেছি। বিভিন্ন আন্দোলন সংগ্রামে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিক বার হামলা ও মিথ্যা মামলার স্বীকার হয়েছি। দল যদি আমাকে দলীয় মনোনয়ন প্রদান করে তাহলে আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের কল্যাণে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে এক্যবদ্ধ হয়ে ইউনিয়ন বাসীর জন্য কাজ করবো।

তিনি আরো বলেন, বিগত ১৭ বছরে দলের দুর্দিনে রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। যে কারণে দলের কাছে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা কামনা করছি।তিনি নির্বাচনে বিজয়ী হয়ে পিলজংগ ইউনিয়নের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে কাজ করার এবং মাদকমুক্ত ইউনিয়ন গড়ার এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা এবং ইউনিয়নে সকল প্রকার চুরি-ছিনতাই, চাঁদাবাজী ও ভূমি দখলবাজ প্রতিরোধে অগ্রণী ভূমিকা পালনের প্রতিশ্রুতি প্রদান করেন।

Related News

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচমাসের উন্নয়ন যাত্রা’ গ্রন্থের মোড়ক উন্মোচন

‘প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ মাসের উন্নয়ন যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচনে রুহুল কবির রিজভী বলেন, সরকারের দায়িত্বে অবহেলায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। বিস্তারিত পড়ুন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জিরো টলারেন্স নীতি—গাফিলতিতে ছাড় পাবেন না কেউ : রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ মাসের উন্নয়ন যাত্রা বইয়ের মোড়ক উন্মোচনে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, দায়িত্বে অবহেলা করলে ছাড় পাবেন না কেউ। বিস্তারিত সংবাদ দৈনিক শব্দমিছিলে।

জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২২ জুলাই) বিকালে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।…

দেশে মেধাবী তরুণের অভাব নেই: জাইমা রহমান

বাংলাদেশে প্রতিভাবান ও মেধাবী তরুণ-তরুণীর কোনো অভাব নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান。 আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে…

ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে জুলাইকে ব্যবহারের চেষ্টা চলছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বিরোধী দল কেবল ক্ষমতায় যাওয়ার স্বার্থে জুলাই সনদকে ব্যবহার করতে চাইছে। তবে বিএনপি জুলাইয়ের এই ঐতিহাসিক অর্জনকে…

জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে লোকগীতিতে দেশসেরা অনয়া সরকার

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এ লোকগীতি বিভাগে সারা দেশে প্রথম হয়ে প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিল অনয়া সরকার (ইশা)।

তরুণদের মাদকমুক্ত রাখতে ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার আহ্বান প্রবাসীকল্যাণ মন্ত্রীর

সিলেটের চালিবন্দর মহাশ্মশান কমপ্লেক্সের উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বিশেষ বক্তব্য।

১৮ জুলাই বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ: সংবাদ সম্মেলনে সফল করার আহ্বান

মো. জিয়াউদ্দিন বাবু, বরিশাল ব্যুরো: গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়নের দাবিতে আগামী ১৮ জুলাই বরিশালে…

Search