আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা: রাজনীতিকে নষ্ট রাজনীতির কবল থেকে মুক্ত করে প্রকৃত রাজনীতিবিদ ও মেধাবীদের হাতে ফিরিয়ে আনতে গণমাধ্যমকর্মীদের আরও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। তিনি বলেন, বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সবসময় নিজের নীতি ও আদর্শে অচল থেকে স্বাধীনভাবে সাংবাদিকতা করে গেছেন, যা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস (বিএজে)’-এর আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘আজ আমরা একটি নষ্ট রাজনীতির মধ্যে আছি। স্বাধীনতার পর থেকেই রাজনীতি ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে নানা বিচ্যুতি ঘটেছে। যেখানে সাংবাদিকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল, সেখানে চলার পথে আপনারাও সেই রাজনীতির সংক্রামক ব্যাধিতে জড়িয়ে পড়েছেন। যার কারণে সমাজ ও গণতন্ত্র যতটা বিকশিত হওয়ার কথা ছিল, তা বাধাগ্রস্ত হয়েছে।’
দীর্ঘ ১৭ বছর পর দেশের গণতান্ত্রিক ধারা পুনরায় শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই যাত্রায় অনেক ভুলত্রুটি থাকতে পারে, তবে সম্মিলিত প্রচেষ্টায় এই গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে এবং নিয়মতান্ত্রিক পথেই ক্ষমতার পরিবর্তন নিশ্চিত করতে হবে। সমাজে সবকিছুর ঊর্ধ্বে থেকে মানুষ ও সমাজের জন্য লড়াই করার মতো ব্যক্তিত্বের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। রাজনীতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্কারমূলক আদর্শ অনুসরণের ওপরও জোর দেন তিনি।
বিএজের সভাপতি এম আবদুল্লাহর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন ফয়সালের সঞ্চালনায় স্মরণসভায় আরও বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাৎ, সাংবাদিক নেতা ইলিয়াস খান, খায়রুল আনোয়ার মুকুল, সাখাওয়াত হোসেন শায়ন্তসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সাভারের আশুলিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি। দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লবের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।
রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।
দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
