রাড্ডা ক্লিনিক পরিদর্শনে আসিফ মাহমুদ
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
দেওয়ান মোহাম্মদ সাবিতঃ আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬, রবিবার সকাল ৯:০০ ঘটিকার সময় আশুলিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে আশুলিয়া বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে প্রধান নেতৃত্ব দেন আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দেওয়ান মোহাম্মদ মঈন উদ্দিন বিপ্লব। মিছিলে নেতাকর্মীদের ঢল নামে এবং তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কঠোর ও উত্তপ্ত স্লোগান প্রদান করেন।
মিছিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন যুবদলের আইকন হিসেবে পরিচিত নেতা জাহিদ হাসান বিকাশ, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল, বিএনপি নেতা ইলিম মাদবর, মুক্তার হোসেন মন্ডল, ডাক্তার মেহেদী এবং বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। এছাড়াও মিছিল ও সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি ও সাবেক জোসনা মেম্বারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার হরণকারী আওয়ামী লীগের ফ্যাসিবাদী আচরণ আর বরদাশত করা হবে না। রাজপথে আন্দোলনের মাধ্যমেই জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করে হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। ঘটনায় ৯ জন গ্রেপ্তার ও ওসি প্রত্যাহার করা হয়েছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। চাঁদাবাজির অভিযোগ তুলেছেন তিনি।
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় বিএনপির সম্পৃক্ততার অভিযোগ নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন রাশেদ খাঁন। পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক বক্তব্যে জমি বিরোধের বিষয়টি উঠে এসেছে।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটের ঘটনায় লজ্জিত প্রকাশ করে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ।
রাজধানীর ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশজুড়ে চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান হবে।
সাংবাদিক আতাউস সামাদের স্মরণসভায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজনীতিকে মেধাবীদের হাতে ফেরাতে এবং নষ্ট রাজনীতি দূর করতে সাংবাদিকদের সোচ্চার হতে হবে।
দীর্ঘ ১৭ বছরের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে উল্লেখ করে লক্ষ্মীপুরের রায়পুরে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
