পড়াশোনা অসমাপ্ত রাখার আক্ষেপ কারিনা কাপুরের, আসছে মেঘনা গুলজারের ‘দায়রা’
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বিনোদন: বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল ও জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। রূপ ও অভিনয় দক্ষতায় দীর্ঘ সময় ধরে ভক্তদের হৃদয়ে রাজত্ব করে চলেছেন তিনি। তবে তারকাখ্যাতির আলোয় ঘেরা জীবনের একটি সিদ্ধান্ত নিয়ে আজও মনের ভেতর আক্ষেপ রয়ে গেছে এই অভিনেত্রীর। একাদশ শ্রেণির গণ্ডি পেরিয়ে প্রাতিষ্ঠানিক পড়াশোনা অসমাপ্ত রেখেই সরাসরি অভিনয়ে পা রাখার বিষয়টি আজও তাঁকে ভাবায় বলে এক সাম্প্রতিক সাক্ষাৎকারে জানিয়েছেন পতৌদি পরিবারের এই পুত্রবধূ।
নিজের অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে অভিনেত্রী জানান, পড়ালেখা চালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা শেষ করেননি। এ প্রসঙ্গে কারিনা বলেন, ‘আমি পড়াশোনা শেষ করিনি। বিষয়টি সব সময়েই আমার মনে থেকে গেছে। সুযোগ থাকা সত্ত্বেও সিনেমার জগতে চলে আসি এবং একাদশ শ্রেণির পর আর পড়াশোনা করা হয়নি।’
কৈশোরের সেই হঠকারী বা আকস্মিক সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে অনেকে প্রশ্ন তুললেও, নিজের অভিনয়ে শতভাগ সফল হয়ে তা প্রমাণ করার ব্যাপারে বরাবরই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি। নিজের অন্তরের তাগিদেই সেসময় অভিনয়ের পথ বেছে নিয়েছিলেন বলে জানান কারিনা।
নিজের জীবনের সেই অসম্পূর্ণতার আক্ষেপ থেকেই দুই ছেলে তৈমুর ও জেহের ক্ষেত্রে কঠোর নিয়ম রাখতে চান সাইফপত্নী। তিনি চান না তাঁর সন্তানেরাও একই ভুল করুক। সন্তানদের পড়াশোনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে কারিনা বলেন, ‘আমি চাই, ওরা আগে পড়াশোনা শেষ করুক। তারপর নিজের মনের কথা শুনে নিজেদের পছন্দমতো পথ বেছে নিক।’
সাক্ষাৎকারের অন্য একপ্রান্তে সমাজসেবামূলক কাজের প্রতি নিজের দৃষ্টিভঙ্গিও স্পষ্ট করেছেন এই বলিউড ডিভা। তাঁর মতে, কোনো সামাজিক উদ্যোগে সাহায্য করার বিষয়টি একান্তই নিজের বিশ্বাস ও ইচ্ছার জায়গা থেকে হওয়া উচিত। এর জন্য সবকিছুর প্রচার বা প্রকাশ্যে ঢাকঢোল পেটানোর কোনো প্রয়োজন নেই।
সমাজসেবার কথা প্রকাশ্যে বলতে মাঝে মাঝে অস্বস্তিবোধ করেন জানিয়ে কারিনা বলেন, লোকদেখানো কথার চেয়ে নিঃশব্দে ভালো কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। প্রচারের আলো থেকে দূরে থেকে তিনি ও তাঁর পরিবার নিজেদের মতো করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর ‘গান্ধারী’। এর আগে বলিউডের বদলে যাওয়া ধারা ও নিজের পছন্দ নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির উদ্দেশে রওনা দিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।
পাকিস্তানের ডেরা বুগতি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বুগতি উপজাতির প্রথম নারী লোকশিল্পী মাই সুভাই বুগতি।
আতিফ আসলামের নতুন গান ‘হান ইশক মে’ ভিডিওতে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইউমনা জাইদি। মুক্তির ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১০ লাখ।
বড়পর্দা থেকে কিছুটা বিরতিতে থাকলেও অভিনয় ছাড়েননি চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। নতুন দুই সিনেমার প্রস্তুতি ও রিহার্সাল নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ আজ। রোমান্টিক নায়ক থেকে বহুমুখী চরিত্রে তাঁর অভিনয়যাত্রার নানান দিক নিয়ে বিশেষ নিবন্ধ।
