পড়াশোনা অসমাপ্ত রাখার আক্ষেপ কারিনা কাপুরের, আসছে মেঘনা গুলজারের ‘দায়রা’
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বিনোদেন: নৃত্য প্রতিযোগিতার মধ্য দিয়ে মিডিয়াতে পথচলা শুরু করেছিলেন দর্শকপ্রিয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। এরপর বিজ্ঞাপন, নাটক ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করার পর ২০২৪ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের বহুল আলোচিত ‘কাজলরেখা’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় দুর্দান্ত অভিষেক ঘটে তাঁর। রূপ-লাবণ্য আর অভিনয়গুণে প্রথম ছবিতেই দর্শকদের নজর কাড়েন এই তরুণী, যা তাঁকে ঢালিউডের অন্যতম সম্ভাবনাময় মুখ হিসেবে পরিচিত করে তোলে।
এরপর গত বছরের জুনে ‘নীলচক্র’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় হাজির হন তিনি। তবে এরপর থেকেই বড়পর্দায় এক ধরনের নীরবতা লক্ষ্য করা যায়। কেটে গেছে প্রায় এক বছর, নতুন কোনো সিনেমার খবরেও তাঁর নাম পাওয়া যায়নি। ভক্তদের মনে প্রশ্ন উঠেছিল—তবে কি অভিনয়জগৎ থেকে দূরে সরে গেলেন মন্দিরা চক্রবর্তী?
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজেই। মন্দিরা স্পষ্ট জানিয়েছেন, তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি; বরং আড়ালে থেকে নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন।
নিজের বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে মন্দিরা চক্রবর্তী জানান, বর্তমানে তাঁর হাতে দুটি নতুন সিনেমা রয়েছে। এর মধ্যে চলতি বছরেই একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং সেটির প্রস্তুতিতেই তিনি এখন ব্যস্ত সময় পার করছেন। আর দ্বিতীয় সিনেমাটির শুটিং শুরু হবে আগামী বছর। তবে ছবি দুটিতে তাঁর সহশিল্পী বা নির্মাতা কে হচ্ছেন, সে বিষয়ে এখনই কিছু বলতে নারাজ তিনি। গোপনীয়তা রক্ষার খাতিরেই বিষয়টি আপাতত ভাঙতে চাননি এই চিত্রনায়িকা।
নতুন সিনেমার রিহার্সালের পাশাপাশি নিজের অভিনয় দক্ষতাকে আরও শাণিত করতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন মন্দিরা। তিনি জানান, অভিনয়ের ওপর নিজেকে ঝালিয়ে নিতে প্রতি মাসেই একটি করে বিশেষ ক্লাসে অংশ নেন তিনি। সব মিলিয়ে বড়পর্দায় আরও শক্তিশালী ও পরিপক্বভাবে কামব্যাক করার জন্যই তাঁর এই দীর্ঘ প্রস্তুতি।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার আক্ষেপ রয়েছে অভিনেত্রী কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে কী ভাবছেন তিনি? জানুন বিস্তারিত।
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর ‘গান্ধারী’। এর আগে বলিউডের বদলে যাওয়া ধারা ও নিজের পছন্দ নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির উদ্দেশে রওনা দিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।
পাকিস্তানের ডেরা বুগতি এলাকায় সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন বুগতি উপজাতির প্রথম নারী লোকশিল্পী মাই সুভাই বুগতি।
আতিফ আসলামের নতুন গান ‘হান ইশক মে’ ভিডিওতে জুটি বেঁধেছেন অভিনেত্রী ইউমনা জাইদি। মুক্তির ১৯ ঘণ্টায় গানটির ভিউ ছাড়িয়েছে ১০ লাখ।
বাংলা চলচ্চিত্রের মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ আজ। রোমান্টিক নায়ক থেকে বহুমুখী চরিত্রে তাঁর অভিনয়যাত্রার নানান দিক নিয়ে বিশেষ নিবন্ধ।
