চলচ্চিত্রে নিজেকে নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চান অভিনেত্রী: ভাবনা
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
বিনোদন: ব্যক্তিগত জীবন, বিবাহবিচ্ছেদ কিংবা নতুন বাড়ি—নানা বিষয় নিয়ে প্রায়ই খবরের শিরোনামে থাকেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তবে এবার অভিনয় বা ব্যক্তিগত জীবনের গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নাম লেখালেন তিনি। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন এই অভিনেত্রী।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দলীয় কর্মসূচির মাধ্যমে বিজেএমসির দায়িত্ব গ্রহণ করেন মানসী। রাজনীতিতে জীবনের এই নতুন অধ্যায় শুরু করার পর গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান, পুরোনো সরকারের সমালোচনা বা কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে তিনি বিশ্বাসী নন; বরং নিজের কাজ ও জনকল্যাণ দিয়েই মানুষের মাঝে পরিচিতি পেতে চান।
রাজনীতিতে যোগ দেওয়ার পেছনের প্রেক্ষাপট তুলে ধরে মানসী বলেন, ‘তৃণমূলের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে আমি যুক্ত ছিলাম না। কখনো মিটিং-মিছিলে অংশ নিইনি। তবে শিল্পী হিসেবে কিছু শোতে বা অনুষ্ঠানে আমাকে যেতে হয়েছে।’
বিরোধীদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘প্রাক্তন সরকার কী করে গেছে, কার কী ভুল ছিল—আমি এসব বিতর্কে যাব না। কার কী খারাপ, কে কী ভুল করল কিংবা কে কী করতে পারে, এই যে বাকবিতণ্ডা ও কাদা ছোড়াছুড়ি, আমি এতে বিশ্বাস করি না। আমি মানুষের কল্যাণের দিকে নজর রাখতে চাই। সমালোচনার কারণে খবরের শিরোনামে থাকতে চাই না, আমি আমার কাজের মাধ্যমেই চর্চায় থাকতে চাই।’
এদিকে অভিনেত্রী মানসীর রাজনীতিতে যোগদানের খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনদের কেউ কেউ তাঁকে নতুন রাজনৈতিক যাত্রার জন্য শুভকামনা জানিয়ে লিখেছেন, ‘আশা করি রাজনীতিতেও তুমি দাপিয়ে বেড়াবে।’ আবার কেউ কেউ কটাক্ষ করে লিখেছেন, ‘জলদি বুঝে গিয়েছেন কোন দিকে গেলে সুবিধা পাওয়া যাবে।’
উল্লেখ্য, ছোটপর্দার জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’ ও ‘উমা’-এর মতো একাধিক সফল ও দর্শকপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। বিশেষ করে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটি তাঁর ক্যারিয়ারে বাড়তি পরিচিতি এনে দিয়েছিল। এখন অভিনয়ের পাশাপাশি রাজনীতির ময়দানে তিনি কতটা সফল হন, সেটাই দেখার বিষয়।
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
একাত্তরে বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আইনি লড়াই ও জীবন বাঁচানোর দাবি তাঁর।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছেড়ে অভিনয়ে আসার আক্ষেপ রয়েছে অভিনেত্রী কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে কী ভাবছেন তিনি? জানুন বিস্তারিত।
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে তাপসী পান্নুর ‘গান্ধারী’। এর আগে বলিউডের বদলে যাওয়া ধারা ও নিজের পছন্দ নিয়ে খোলামেলা কথা বললেন এই অভিনেত্রী।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইতালির উদ্দেশে রওনা দিচ্ছেন সুনেরাহ বিনতে কামাল।
