ভৌতিক ছবি ‘আন্ধার’-এ সিয়াম আহমেদের রহস্যময় লুক উন্মোচন, চরিত্রের নাম ‘দেলোয়ার’
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।
বিনোদন: বলিউডের অন্যতম জনপ্রিয় ও মাইলফলক সিনেমা আমির খান, আর মাধবন ও শারমান জোশি অভিনীত ‘থ্রি ইডিয়টস’। মুক্তির প্রায় ১৭ বছর পেরিয়ে গেলেও সিনেমাটির আবেদন ও জনপ্রিয়তায় এক বিন্দুও ভাটা পড়েনি। বাস্তবমুখী শিক্ষা ও ছাত্রজীবনের নানা দিক ফুটিয়ে তোলার পাশাপাশি ছবিটির হাস্যরসের দৃশ্যগুলো আজও দর্শকদের মনে হাসির খোরাক জোগায়।
এরই ধারাবাহিকতায় শিক্ষক দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়েছে সিনেমাটির একটি আইকনিক দৃশ্য। সেটি আর কেউ নন, ওমি বৈদ্যের অভিনীত চরিত্র ‘চতুর রামালিঙ্গম’-এর সেই বিখ্যাত শিক্ষক দিবসের বক্তৃতা এবং র্যাঞ্চোকে দেওয়া সেই ঐতিহাসিক চ্যালেঞ্জ!
মাসে ৫ সেপ্টেম্বর রাত ঘনিয়ে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে শুরু করেছে সেই দৃশ্যটি। ছবিতে চতুরকে পানির ট্যাঙ্কের দেয়ালে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারিখ খোদাই করতে দেখা যায়। ইন্টারনেটে সেই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘১৪ বছর হয়ে গেল, সাহস আছে? বল আসবি?’
এই পোস্ট দেখার সঙ্গে সঙ্গেই নড়েচড়ে বসেছেন ভক্তরা। কমেন্ট বক্সে বইছে হাস্যরসাত্মক মন্তব্যের ঝড়। এক ব্যবহারকারী লিখেছেন, ‘আজ সকালে ঘুম থেকেই উঠেই যখন লক স্ক্রিনে এই তারিখটা দেখলাম, তখনই নিশ্চিত ছিলাম যে আজ ইন্টারনেট এই মিমেই ভরে যাবে।’ আরেকজন মজা করে মন্তব্য করেছেন, ‘প্রতি বছর ওমি বৈদ্যকে নিয়ে একটি করে শর্ট ফিল্ম হওয়া উচিত, যেখানে তিনি নিজের বড়াই করার জন্য তাদের খুঁজে বেড়াবেন।’
অনেকে আবার শিক্ষক দিবসের শুভেচ্ছার পাশাপাশি ছবিটি পুরোনো স্মৃতি রোমন্থন করে আবারও উপভোগ করার কথা জানিয়েছেন। এর আগে ২০২২ সালে অভিনেতা ওমি বৈদ্য নিজের অভিনীত সেই বিখ্যাত দৃশ্যটির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইনস্টাগ্রামে একটি মজার ভিডিও শেয়ার করেছিলেন, যা বেশ প্রশংসিত হয়েছিল।
রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় আমির খান, আর মাধবন ও শারমান জোশির পাশাপাশি বোমান ইরানি, কারিনা কাপুর ও ওমি বৈদ্যের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। ২০০৯ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া এই ব্লকবাস্টার সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ব্যবসাসফল ছবির মর্যাদা ধরে রেখেছে।
রায়হান রাফীর ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এ নিজের নতুন রহস্যময় লুক ও চরিত্রের নাম ‘দেলোয়ার’ প্রকাশ করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। আসছে আগামী মাসে।
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিনে তাঁকে ‘ইনস্টিটিউট’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
ইউরোপ সফররত ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমস সুইডেনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত তিনি গানই গেয়ে যেতে চান। সামনে রয়েছে অস্ট্রেলিয়া সফর।
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
একাত্তরে বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আইনি লড়াই ও জীবন বাঁচানোর দাবি তাঁর।
অভিনয় ছেড়ে রাজনীতির মাঠে নামলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
