সাবিনা ইয়াসমিন একটি ইনস্টিটিউট, জন্মদিনে কনকচাঁপার আবেগঘন বার্তা
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিনে তাঁকে ‘ইনস্টিটিউট’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
বিনোদন: ঢালিউডের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বহুল প্রতীক্ষিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’-এর টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল সৃষ্টি হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা চিত্রনায়ক সিয়াম আহমেদ এবার নিজের নতুন লুক ও চরিত্রের নাম প্রকাশ্যে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তাপ ছড়িয়েছেন।
গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘আন্ধার’ সিনেমায় তাঁর ‘ফার্স্টলুক টেস্ট’-এর একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেন সিয়াম। ক্যাপশনে তিনি জানান, এই চলচ্চিত্রে তাঁর চরিত্রের নাম রাখা হয়েছে ‘দেলোয়ার’।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ওই ছবিতে গাঢ় লাল আলোর আবহে এক অচেনা ও রহস্যময় অবতারে ধরা দিয়েছেন সিয়াম আহমেদ। মুখে ঘন দাড়ি, উসকোখুস্কো চুল এবং গায়ে গাঢ় রঙের কোটে তাঁকে বেশ গম্ভীর ও চিন্তামগ্ন ভঙ্গিতে দেখা গেছে। বিশেষ করে ঠোঁটে জ্বলতে থাকা সিগারেট এবং সেখান থেকে বেরিয়ে আসা ধোঁয়ার কুণ্ডলীর ভেতর থেকে তাঁর প্রখর চাহনি চরিত্রটির গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুক্তি পাওয়া সিনেমাটির টিজারে সিয়ামকে কখনো লাশের সামনে দাঁড়িয়ে থাকতে, আবার কখনো মারমুখী অ্যাকশন অবতারে দেখা যায়। বিশেষ করে টিজারের শেষভাগে তাঁর জ্বলজ্বলে নীল চোখের রহস্যময় চাহনি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। নতুন এই ‘দেলোয়ার’ লুক সামনে আসার পর থেকেই নেটিজেন ও ভক্তরা রায়হান রাফী ও সিয়াম জুটির এই নতুন প্রজেক্ট নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন।
শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খানের গল্পে নির্মিত ‘আন্ধার’ ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম বড় বাজেটের হরর বা ভৌতিক সিনেমা হিসেবে আলোচিত হচ্ছে। সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী নাজিফা তুষি। এছাড়া আরও একঝাঁক তারকা শিল্পীর মধ্যে রয়েছেন চঞ্চল চৌধুরী, মোস্তফা মনওয়ার, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি।
কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ৭৩তম জন্মদিনে তাঁকে ‘ইনস্টিটিউট’ আখ্যা দিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপা।
ইউরোপ সফররত ব্যান্ডসংগীতের কিংবদন্তি জেমস সুইডেনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শেষ দিন পর্যন্ত তিনি গানই গেয়ে যেতে চান। সামনে রয়েছে অস্ট্রেলিয়া সফর।
চলচ্চিত্রে নিজের অবস্থান তৈরি করতে চান আশনা হাবীব ভাবনা। শুধু আর্টিস্টিক নয়, পুরোদমে কমার্শিয়াল সিনেমাতেও অভিনয় করতে চান এই অভিনেত্রী।
প্রবাসজীবনের ব্যস্ততা পেরিয়ে নিউইয়র্কের জ্যামাইকা মঞ্চে ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। মাসুম রেজার ‘নেমেসিস’ নাটকে দেখা যাবে তাঁকে।
একাত্তরে বাবার শান্তি কমিটির সম্পৃক্ততা এবং মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়ে মুখ খুললেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আইনি লড়াই ও জীবন বাঁচানোর দাবি তাঁর।
অভিনয় ছেড়ে রাজনীতির মাঠে নামলেন টলিউড অভিনেত্রী মানসী সেনগুপ্ত। ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হলেন তিনি।
একাদশ শ্রেণির পর পড়াশোনা ছাড়ার আক্ষেপ রয়েছে কারিনা কাপুরের। দুই ছেলেকে নিয়ে নিজের ভাবনা এবং মেঘনা গুলজারের নতুন সিনেমা ‘দায়রা’ নিয়ে জানালেন অভিনেত্রী।
বর্তমান সময়ের সিনেমা নিয়ে তাপসী পান্নুর বিতর্কিত মন্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। নেটিজেনদের একাংশ এটিকে ‘টক্সিক’ সিনেমার প্রতি কটাক্ষ হিসেবে দেখছেন।
